এমপি ফারুক চৌধুরীর স্ত্রী পারুল চৌধুরী করোনা আক্রান্ত

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

এমপি ফারুক চৌধুরীর স্ত্রী পারুল চৌধুরী করোনা আক্রান্ত

Manual6 Ad Code

রাজশাহী, ২২ জুলাই ২০২০: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর স্ত্রী পারুল চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Manual3 Ad Code

মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
তবে করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে এমপি ওমর ফারুক চৌধুরীর।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ দিন তাদের ল্যাবে মোট ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদের মধ্যে এমপি ওমর ফারুক চৌধুরীর স্ত্রী পারুল চৌধুরীও আছেন।
নতুন শনাক্ত কোভিড-১৯ রোগীদের মধ্যে ৩০ জন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। এছাড়া রামেক হাসপাতালের ২ জন, বাগমারার ২ জন, ২ জন র‌্যাব-৫ এর সদস্য, ৯ জন পুলিশ সদস্য এবং পুঠিয়া, দুর্গাপুর এবং চারঘাট উপজেলার ১ জন করে ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ