সিনিয়র সাংবাদিক ও গুণী সঙ্গীতশিল্পী তমাল ফেরদৌস দুলাল আর নেই

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫

সিনিয়র সাংবাদিক ও গুণী সঙ্গীতশিল্পী তমাল ফেরদৌস দুলাল আর নেই

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ : মৌলভীবাজারের সিনিয়র সাংবাদিক, নন্দিত সঙ্গীতশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তমাল ফেরদৌস দুলাল আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) ভোর ৪টা ৪০ মিনিটে মৌলভীবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন।

Manual8 Ad Code

তমাল ফেরদৌস দুলাল ছিলেন সিলেটভিউ’র নিজস্ব প্রতিবেদক এবং মাছরাঙা টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি। সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন একজন কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীতপ্রেমী মানুষের কাছে এক অনন্য নাম। মৌলভীবাজারের সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান ছিল অনন্য ও অনুপ্রেরণামূলক।

Manual3 Ad Code

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মৌলভীবাজারের সাংস্কৃতিক ও সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী সাংবাদিক, শিল্পী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ২টায় মৌলভীবাজার শহরের সৈয়দ শাহ মোস্তফা (রহ.) মাজার প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শোক

তমাল ফেরদৌস দুলালের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট এবং সাপ্তাহিক নতুন কথা পত্রিকার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

এক শোকবার্তায় তিনি বলেন, “তমাল ফেরদৌস দুলাল ছিলেন মৌলভীবাজারের সাংবাদিকতা ও সংগীত অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর মতো সৎ, সংস্কৃতিমনা ও দায়িত্বশীল সাংবাদিক আজকের সমাজে বিরল। তাঁর মৃত্যু মৌলভীবাজার তথা সিলেট বিভাগের সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

Manual8 Ad Code

এক জীবনের প্রেরণা

Manual1 Ad Code

স্থানীয় সাংবাদিক সমাজের অনেকে জানান, তমাল ফেরদৌস দুলাল শুধু পেশাগত দায়িত্বেই নয়, নানান সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। তরুণ সাংবাদিকদের জন্য তিনি ছিলেন এক অনুপ্রেরণার নাম।
সংগীতচর্চায় তাঁর সুরেলা কণ্ঠ ও সৃষ্টিশীলতা মৌলভীবাজারে সাংস্কৃতিক আন্দোলনকে করেছে আরও প্রাণবন্ত।

 

এ সংক্রান্ত আরও সংবাদ