সহকারী তহসিলদারের অসৌজন্যমূলক আচরণে সাংবাদিকদের ক্ষোভ

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫

সহকারী তহসিলদারের অসৌজন্যমূলক আচরণে সাংবাদিকদের ক্ষোভ

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর, ৩০ অক্টোবর ২০২৫ : লক্ষ্মীপুর সদর উপজেলার ২ নম্বর হামছাদী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তহসিলদার মরিয়ম সুলতানার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) দুপুরে। জাতীয় দৈনিক জনতা-র স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রেসক্লাব, লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভাস্কর বসু রায় চৌধুরী তথ্য সংগ্রহের উদ্দেশ্যে হামছাদী ইউনিয়ন ভূমি অফিসে গেলে সহকারী তহসিলদার মরিয়ম সুলতানা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করেন তিনি।

Manual5 Ad Code

ভাস্কর বসু রায় চৌধুরী বলেন, “আমার কাছে তথ্য ছিল—অফিসে একজন অতিরিক্ত কম্পিউটার ম্যান ও এলপিআরে থাকা একজন এখনো বহাল আছেন। বিষয়টি যাচাই করার জন্যই আমি অফিসে যাই। কিন্তু সহকারী তহসিলদার মরিয়ম সুলতানা আমার সঙ্গে অশোভন আচরণ করেন, যা একজন সরকারি কর্মকর্তার কাছে মোটেও প্রত্যাশিত নয়।”

এসময় উপস্থিত প্রতিবেদক জানান, অফিস সময় শেষ না হলেও মরিয়ম সুলতানা তাড়াহুড়ো করে অফিস বন্ধ করার নির্দেশ দেন। সাংবাদিক যখন এর কারণ জানতে চান, তখন তিনি বলেন, “এটা আপনার দেখার বিষয় না।”

Manual7 Ad Code

পরে প্রতিবেদক যখন অফিসে কর্মরত এলপিআরে থাকা কর্মী ও অতিরিক্ত কম্পিউটার ম্যান সম্পর্কে জানতে চান, তখন মরিয়ম সুলতানা বলেন, “আমি আপনাকে কিছু বলতে বাধ্য নই, জানতে চাইলে কর্তৃপক্ষের কাছ থেকে জানুন।”

এই ঘটনার বিষয়ে সাংবাদিক তৎক্ষণাৎ লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোশারেফ হোসাইনকে ফোনে অবহিত করেন। তিনি বিষয়টি শুনে দুঃখ প্রকাশ করেন এবং বলেন, “আমি ঘটনাটি গুরুত্ব সহকারে দেখবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, হামছাদী ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরেই সেবাগ্রহীতারা নানা ধরণের হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

Manual3 Ad Code

সাংবাদিক সমাজের পক্ষ থেকে দাবি করা হয়েছে—সরকারি অফিসে সাধারণ জনগণ ও সংবাদকর্মীদের সঙ্গে আচরণে শালীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

 

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ