দেশের প্রতিটি জেলায় প্রতিনিধি নিয়োগ দিচ্ছে Bidyaan

প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৫

দেশের প্রতিটি জেলায় প্রতিনিধি নিয়োগ দিচ্ছে Bidyaan

Manual8 Ad Code

বিশেষ প্রতিবেদক | ঢাকা, ৩১ অক্টোবর ২০২৫ : শিক্ষা প্রযুক্তি খাতে দেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার প্ল্যাটফর্ম Bidyaan এখন দেশের প্রতিটি জেলায় “প্রতিনিধি” নিয়োগ দিচ্ছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Manual3 Ad Code

Bidyaan-এর প্রতিনিধিরা নিজ নিজ এলাকায় প্রতিষ্ঠানের অফিসিয়াল প্রতিনিধি হিসেবে কাজ করবেন। তাদের মূল দায়িত্ব হবে স্থানীয় স্কুল, কলেজ ও মাদরাসাগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করে Bidyaan ERP সফটওয়্যার সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং নতুন শিক্ষা প্রতিষ্ঠান অনবোর্ড করা।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে ই-মেইল বা ফোনের মাধ্যমে পরবর্তী ধাপের জন্য যোগাযোগ করা হবে।

প্রতিনিধিদের জন্য সুযোগ-সুবিধা

Manual8 Ad Code

Bidyaan জানিয়েছে, প্রতিনিধিরা পাবেন একাধিক সুযোগ ও সহায়তা সুবিধা। এর মধ্যে উল্লেখযোগ্য—

অফিসিয়াল Bidyaan প্রতিনিধি হিসেবে পরিচিতি,

Manual3 Ad Code

নিজ এলাকার ভেতরে স্বাধীনভাবে কাজের সুযোগ,

Manual4 Ad Code

Bidyaan টিমের পূর্ণ সাপোর্ট ও প্রশিক্ষণ সুবিধা,

অনলাইন ও অফলাইন প্রশিক্ষণ,

টেকনিক্যাল সাপোর্ট।

মাসিক রিপোর্টিং ও পারফরম্যান্স বিশ্লেষণ

প্রতিষ্ঠানটি জানায়, শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনাকে ডিজিটাল ও সহজতর করার লক্ষ্য নিয়ে Bidyaan ERP সফটওয়্যার ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে সাফল্যের সঙ্গে কাজ করছে। এখন জেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগের মাধ্যমে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছে এই সেবা আরও সহজলভ্য করা হবে।

আগ্রহী প্রার্থীদের Bidyaan-এর ওয়েবসাইট www.bidyaan.com এবং গুগল ফর্মের লিংক https://forms.gle/MsJuBmdmMAELBTXJA এর মাধ্যমে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ