তোমাকে খুঁজি

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৫

তোমাকে খুঁজি

Manual5 Ad Code

পারভেজ হাসান |

তোমাকে খুঁজি নিরবতায়
ক্লান্ত শরীরে যখন মেঝেতে শুয়ে পড়ি।
তোমাকে খুঁজি-
চায়ের কাপের প্রতিটি চুমুকে।
তোমাকে খুঁজি-
যখন বিষন্নতায় আঁকড়ে ধরে,
শান্ত বালকের মতো অপলক দৃষ্টিতে।
তোমাকে খুঁজি-
সাগরের ঢেউয়ে ঢেউয়ে
মেঘের মতো প্রতিটি গর্জনের শব্দে,
রাখালের বাঁশির সুরে
নূপুরের ঝংকারে
চুড়ির টুংটাং আওয়াজে।
তোমাকে খুঁজে ফিরি
ভোরের শিশিরে,
শাপলার বিলে
কৃষকের ফসলের মাঠে,
তুমি আছো
আমার কাব্যে।

(কবি, গীতিকার ও সাংবাদিক)
#
কবিতা: “তোমাকে খুঁজি” – পারভেজ হাসান
সারাংশ:

Manual1 Ad Code

কবিতাটিতে কবি তাঁর প্রিয়জন বা এক অনির্বচনীয় সত্তার প্রতি গভীর আকুলতা প্রকাশ করেছেন। জীবনের প্রতিটি ক্ষণ, প্রতিটি অনুভূতি ও প্রকৃতির প্রতিটি উপাদানে তিনি সেই প্রিয়জনকে খুঁজে ফেরেন। নিরবতা, ক্লান্তি, বিষণ্নতা কিংবা আনন্দ—সব সময়েই তিনি সেই এক অস্তিত্বকে অনুভব করতে চান। চায়ের চুমুক থেকে শুরু করে সাগরের ঢেউ, বাঁশির সুর, নূপুরের ঝংকার, ভোরের শিশির—সবকিছুতেই কবি তাঁর প্রিয়জনের উপস্থিতি খুঁজে পান। শেষ পর্যন্ত তিনি উপলব্ধি করেন, সেই প্রিয়জন আসলে তাঁর কাব্যের অন্তর্গত, তাঁর সৃষ্টির মধ্যেই চিরজীবী।

Manual1 Ad Code

মূলভাব: প্রিয়জনের প্রতি চিরন্তন অনুসন্ধান ও তার সত্তাকে জীবনের প্রতিটি পরতে, প্রকৃতির প্রতিটি সৌন্দর্যে এবং নিজের সৃষ্টিতে খুঁজে পাওয়ার এক গভীর কাব্যিক অনুভূতি।

Manual3 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ