আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা নিয়ে লক্ষ্মীপুরে আলোচনা সভা

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫

আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা নিয়ে লক্ষ্মীপুরে আলোচনা সভা

Manual4 Ad Code

মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর, ০২ নভেম্বর ২০২৫ : তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুরে।

রোববার (২ নভেম্বর ২০২৫) সকালে শহরের রোজ গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে হেযবুত তওহীদ জেলা ছাত্র ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের আহ্বায়ক রেদোয়ান হাসান রিজভী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কুমিল্লা অঞ্চলের আহ্বায়ক মো. রিপন হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে রিপন হোসেন বলেন, “তওহীদের আদর্শই পারে সমাজে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে। ছাত্র সমাজকে এই পরিবর্তনের অগ্রভাগে থাকতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্র ফোরামের সহকারী আহ্বায়ক শাহরিয়ার ইসলাম। তিনি বলেন, “তওহীদের সঠিক জ্ঞান ও আদর্শে শিক্ষিত তরুণরাই ন্যায়ের সমাজ গঠনে নেতৃত্ব দিতে পারে।”

Manual7 Ad Code

বক্তারা আরও বলেন, তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্র সমাজের আদর্শিক নেতৃত্ব ও নৈতিকতার বিকল্প নেই। তরুণদের সত্য ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Manual3 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্র ফোরামের সাহিত্য সম্পাদক বিবি ফাতেমা, প্রকাশনা সম্পাদক জান্নাতুন নাইম লিজাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী।

Manual7 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র ফোরামের সদস্য মারিয়া সুলতানা নিশি। আলোচনা শেষে সভাপতির সমাপনি বক্তব্য ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।

Manual6 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ