যৌথ প্রেমের খামার – ৫

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৫

যৌথ প্রেমের খামার – ৫

Manual6 Ad Code

আয়শা জাহান নূপুর |

এই যে দাহকাল, পথের শেষে উড়ে যায় পাখি!
মুখে তার গান, বিষাদে শিখেছিলো এতকাল!
দুরত্বকে ঠোঁটে নিয়ে একদিন আমিও পাখি হবো।
ভুলে যাবো ওড়ার কৌশল!

Manual5 Ad Code

এই যে খুঁটে খুঁটে গড়ে গেছি যত ইমারত!
পিতামহ বলেছিলো মিলবে না কোন হিসাব!
সকল বৃথা অনাদায়ী থেকে যাবে।
পাখির ডানা থেকে খসে যাবে মহাকাল!

Manual5 Ad Code

এই যে অপার বিস্ময়, মিশে যাবে অপরিচিতদের দলে!
ছোটাছুটি ভাগ হয়ে যাবে, না পেয়ে উপায়!
তুমি আমি চিরকাল ভালোবেসে সরে যাবো,
বুকে নিয়ে অসীম আঁধার!
#

Manual6 Ad Code

এই কবিতার সারাংশ / সারমর্ম—

কবিতাটি মানুষের জীবন, প্রেম, আশা ও অর্জনের ক্ষণস্থায়িত্বকে গভীর বিষাদ ও দার্শনিক উপলব্ধির মাধ্যমে তুলে ধরে। এখানে পাখির প্রতীক ব্যবহার করে জীবনের যাত্রা, মুক্তির আকাঙ্ক্ষা এবং শেষ পর্যন্ত সবকিছু হারিয়ে যাওয়ার অনিবার্যতা প্রকাশ করা হয়েছে। মানুষ যত কষ্ট করে ইমারত গড়ে, হিসাব মেলাতে চায়, শেষ পর্যন্ত সেসব অর্থহীন ও ভঙ্গুর হয়ে পড়ে—সময়ের স্রোতে সবই ঝরে যায়। প্রেমিক-প্রেমিকার সম্পর্কও চিরস্থায়ী নয়; ভালোবাসা নিয়েই তারা একসময় আলাদা হয়ে যায়, বুকে বহন করে অসীম অন্ধকার ও নিঃসঙ্গতা। কবিতাটি মূলত জীবন ও প্রেমের অনিত্যতা, ব্যর্থতা ও অস্তিত্বগত শূন্যতার অনুভূতিকে গভীরভাবে প্রকাশ করে।

এ সংক্রান্ত আরও সংবাদ