সাহিত্যের কাগজ মাসিক শিল্পশৈলী: জানুয়ারি সংখ্যায় লেখা আহ্বান

প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৬

সাহিত্যের কাগজ মাসিক শিল্পশৈলী: জানুয়ারি সংখ্যায় লেখা আহ্বান

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৯ জানুয়ারি ২০২৬ : শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্ল্যাটফর্ম মাসিক শিল্পশৈলী (ShilpoShaili) ম্যাগাজিন তাদের ২০২৬ সালের জানুয়ারি সংখ্যার জন্য দেশজুড়ে লেখকদের কাছে লেখা আহ্বান করেছে।

কবিতা, গল্প, প্রবন্ধ, চিঠি, অণুগল্প ও প্রতিবেদন—বিভিন্ন শাখার সৃজনশীল লেখা পাঠাতে পারছেন আগ্রহী লেখকরা।

সম্পাদক ও প্রকাশক তামিম হাসান জানান, শিল্প ও সাহিত্যের বহুমাত্রিক ভাবনা ও নতুন কণ্ঠকে তুলে ধরতেই এই উদ্যোগ। তিনি বলেন, “শিল্পশৈলী শুরু থেকেই নতুন লেখকদের উৎসাহিত করার পাশাপাশি প্রতিষ্ঠিত লেখকদের গুণগত লেখাকেও গুরুত্ব দিয়ে আসছে। জানুয়ারি সংখ্যায় আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”

Manual6 Ad Code

বিজ্ঞপ্তি অনুযায়ী, লেখকদের লেখা ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে এবং লেখার সঙ্গে অবশ্যই লেখকের নাম, পরিচয়, পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর যুক্ত করতে হবে। যারা গল্প ও প্রবন্ধ লিখবেন, তারা চাইলে নিজেদের একটি ছবি সংযুক্ত করতে পারবেন।

লেখা পাঠানোর শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৮ জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর পাঠানো কোনো লেখা গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Manual3 Ad Code

তবে লেখাপাঠানোর ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা বাধ্যতামূলক। পিডিএফ কিংবা ডক ফাইলে পাঠানো লেখা গ্রহণ করা হবে না। লেখাটি অবশ্যই ইউনিকোড ফন্টে হতে হবে। একজন লেখক একাধিক লেখা পাঠাতে পারবেন না এবং লেখায় শুদ্ধ বানান ও ভাষার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।

সম্পাদক তামিম হাসান আরও জানান, “লেখার মান ও মৌলিকত্বের ওপর ভিত্তি করে জানুয়ারি সংখ্যায় সেরা দুইজন লেখককে শিল্পশৈলী-এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। এটি লেখকদের জন্য বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমরা আশা করি।”

দেশের সাহিত্যাঙ্গনে নিয়মিত প্রকাশনার পাশাপাশি নতুন লেখক তৈরিতে মাসিক শিল্পশৈলীর ভূমিকা ইতোমধ্যেই প্রশংসিত। জানুয়ারি সংখ্যার এই লেখা আহ্বান সেই ধারাবাহিক উদ্যোগেরই অংশ বলে মনে করছেন সাহিত্যবোদ্ধারা।

Manual6 Ad Code

লেখক ও পাঠক—উভয়ের সম্মিলিত অংশগ্রহণে শিল্প ও সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করতে শিল্পশৈলীর এই আয়োজন উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ