বইমেলায় স্বেচ্ছাসেবী খুঁজছে সাহিত্য সংগঠন অআকখ

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৬

বইমেলায় স্বেচ্ছাসেবী খুঁজছে সাহিত্য সংগঠন অআকখ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ : অমর একুশে বইমেলা উপলক্ষে বইপ্রেমী স্বেচ্ছাসেবীদের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে সাহিত্যভিত্তিক সংগঠন অআকখ। যারা বই ভালোবাসেন, সাহিত্যকে হৃদয়ে ধারণ করেন এবং বই ও পাঠসংস্কৃতি নিয়ে সক্রিয়ভাবে কাজ করতে আগ্রহী—এমন তরুণদের নিয়ে একটি স্বেচ্ছাসেবী দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Manual5 Ad Code

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বইমেলার বিশাল পরিসরে সাহিত্যকে নতুনভাবে উপস্থাপন ও প্রচারের লক্ষ্যেই এই উদ্যোগ। স্বেচ্ছাসেবীরা বইমেলায় বিভিন্ন সাহিত্যিক কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি বই ও সাহিত্যকে সংবাদ ও গল্পের আঙ্গিকে তুলে ধরার সুযোগ পাবেন।

Manual7 Ad Code

কাজ শুরুর আগে নির্বাচিত স্বেচ্ছাসেবীদের জন্য এক বা দুইদিনের একটি কর্মশালার আয়োজন করা হবে। এতে সাহিত্যকে সংবাদ হিসেবে উপস্থাপনের কৌশল, লেখালেখি ও পর্যবেক্ষণমূলক কাজের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে।

অআকখ জানায়, বইমেলা চলাকালে স্বেচ্ছাসেবীরা একসঙ্গে মেলায় ঘুরবেন, সাহিত্য আড্ডায় অংশ নেবেন এবং বইয়ের কথা ছড়িয়ে দিতে সম্মিলিতভাবে কাজ করবেন।

Manual8 Ad Code

এই উদ্যোগে অংশ নিতে আগ্রহীদের আগামী শুক্রবার বিকাল সাড়ে ৩টায় রমনার মৎস্য ভবন গেট সংলগ্ন সবুজ মাঠে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেদিন সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে কর্মশালার জন্য চূড়ান্তভাবে অংশগ্রহণকারীদের নির্বাচন করা হবে। কর্মশালা সম্পন্ন করার পর নির্বাচিতদের কর্মক্ষেত্র হবে অমর একুশে বইমেলার মূল প্রাঙ্গণ।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, “এই বইমেলায় আমরা একসঙ্গে নতুন কিছু করতে চাই—বই, পাঠক আর গল্পকে আরও কাছাকাছি নিয়ে আসাই আমাদের লক্ষ্য।”

অআকখ’র স্লোগান— গল্প আড্ডায় বই।

Manual4 Ad Code