লক্ষ্মীপুরের ‘মাতব্বর হাট’ যেন মিনি কক্সবাজার

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

লক্ষ্মীপুরের ‘মাতব্বর হাট’ যেন মিনি কক্সবাজার

Manual1 Ad Code

মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিবেদক | ১৩ ফেব্রুয়ারী ২০২৬ : বাংলাদেশের মানুষের কাছে কক্সবাজার মানেই অনন্ত সৌন্দর্যের এক সমুদ্ররাজ্য। তবে নানা কারণে অনেকেরই সেখানে যাওয়া হয়ে ওঠে না। অথচ সমুদ্রের ঢেউ, সূর্যাস্তের লাল আভা, পানি আর আকাশের মিলনমেলা—এসব মনোরম দৃশ্য উপভোগের জন্য এখন আর দূরে যেতে হয় না। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের মাতব্বর হাট নদীর পাড় এখন স্থানীয়দের কাছে পরিচিত হয়ে উঠেছে ‘মিনি কক্সবাজার’ নামে।

Manual6 Ad Code

মেঘনা নদীর তীরবর্তী এই এলাকাটি বিকেলের দিকে রূপ নেয় এক অনন্য সৌন্দর্যের আসরে। নদীর বুকে ঢেউয়ের দোল, সূর্যাস্তের রক্তিম আভা আর জেলেদের মাছ ধরার দৃশ্য মিলিয়ে তৈরি হয় অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। দূর আকাশ ও পানির মিলনরেখা আর সূর্য ডোবার মুহূর্ত দর্শনার্থীদের বিমোহিত করে। অনেকেই পরিবার-পরিজন নিয়ে এখানে সময় কাটাতে আসেন।

Manual1 Ad Code

স্থানীয়দের ভাষ্য, আগে মেঘনার ভয়াল ভাঙনে এই এলাকা ছিল আতঙ্কের নাম। কিন্তু নদীভাঙন রোধে সরকার ব্লক স্থাপন করায় পরিস্থিতির উন্নতি হয়েছে। এতে জানমাল রক্ষা পেয়েছে, পাশাপাশি গড়ে উঠছে নতুন সম্ভাবনা—পর্যটন শিল্প।

Manual4 Ad Code

প্রতিদিন বিকেলে আশপাশের জেলা থেকেও দর্শনার্থীরা এখানে ভিড় করেন। বিশেষ করে ছুটির দিনে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দর্শনার্থীদের আগমনে ছোটখাটো দোকানপাট, খাবারের স্টল ও নৌভ্রমণ কেন্দ্র করে অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়ছে।

তবে পর্যাপ্ত যাতায়াত ব্যবস্থা, নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন না থাকায় সম্ভাবনাময় এই পর্যটনকেন্দ্রটি এখনো পূর্ণ বিকাশ পায়নি।এলাকাবাসীর দাবি, সরকারের পরিকল্পিত উদ্যোগ ও পর্যাপ্ত বিনিয়োগ হলে মাতব্বর হাট নদীর পাড় একটি আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে। এতে একদিকে যেমন স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হবে, অন্যদিকে নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।

Manual1 Ad Code

মেঘনার ভাঙন থেকে রক্ষা পাওয়ার পর যে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে, তা যথাযথ পরিকল্পনায় বাস্তবায়িত হলে লক্ষ্মীপুরের এই ‘মিনি কক্সবাজার’ একদিন দেশের অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হতে পারে—এমনটাই প্রত্যাশা