স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা ঘোষণা দিবস পালন, কমরেড মেননের মুক্তি দাবী

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৬

স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা ঘোষণা দিবস পালন, কমরেড মেননের মুক্তি দাবী

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২২ ফেব্রুয়ারি ২০২৬ : স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা ঘোষণা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় জননেতা রাশেদ খান মেননের মুক্তি দাবীসহ পার্টি নেতাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

Manual4 Ad Code

রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অফিস চত্বরে “স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা” ঘোষণা দিবস পালিত হয়।

Manual4 Ad Code

পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় পার্টির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সভায় প্রধান বক্তা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুর আহমদ বকুল। কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রখ্যাত শ্রমিকনেতা কমরেড আবুল হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাংলদেশ খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক কমরেড জাকির হোসেন রাজু, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সহ-সাধারণ কমরেড দীপঙ্কর সাহা দিপু, পার্টির চিকিৎসা ও ত্রাণ বিভাগের সদস্য কমরেড মোস্তফা আলমগীর রতন, বাংলদেশ নারীমুক্তি সংসদের সহ-সভাপতি কমরেড এডভোকেট জোবায়দা পারভিন, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কমরেড মুর্শিদা আখতার নাহার, পার্টির ঢাকা মহানগরের প্রথম সম্পাদক আবু তাহের বকুল, বাংলদেশ যুবমৈত্রীর সভাপতি কমরেড তৌহিদুর রহমান, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি কমরেড অতুলান দাস আলো প্রমুখ।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, “১৯৭০ সালে ২২শে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (মেনন গ্রুপ) ও পূর্ব পাকিস্তান শ্রমিক ফেডারেশনের যৌথ উদ্যোগে ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত এক জনসভায় তৎকালীন ছাত্র-শ্রমিক নেতৃবৃন্দ এই ঘোষণা প্রদান করেন। ঐতিহাসিক ওই সভায় সভাপতিত্ব করেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি জনাব মোস্তফা জামাল হায়দার। সভায় বক্তব্য রাখেন পূর্ব পাকিস্তান শ্রমিক ফেডারেশনের সভাপতি কাজী জাফর আহমেদ ও ডাকসুর সাবেক ভিপি জনাব রাশেদ খান মেনন। সভা পরিচালনা করেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মাহবুব উল্লাহ। উক্ত জনসভা থেকে জনাব রাশেদ খান মেনন “স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা” ঘোষণা প্রদান করেন। একই সাথে তিনি স্বাধীন জনগণতন্ত্রিক পূর্ব বাংলার জন্য জন্য ১১ দফা কর্মসূচিও ঘোষণা করেন। এই ঘোষণার প্রেক্ষিতে তৎকালীন পাকিস্তান সরকার সামরিক আদালতে জনাব রাশেদ খান মেননকে সাত বছর সশ্রম কারাদণ্ড ও তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।
জননেতার রাশেদ খান মেনন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। আজ ৮৪ বছরের বর্ষীয়ান এই আপসহীন জাতীয়নেতাকে ড. ইউনুস শাহীর অন্তর্বতীকালীন সরকার মিথ্যা মামলা দিয়ে গত দেড় বছর যাবত কারাগারের বন্দী রেখেছেন। সভা অবিলম্বে জনাব রাশেদ খান মেননের নিঃশর্ত মুক্তি এবং পার্টির নেতাদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।

Manual6 Ad Code