মহিলা আওয়ামী লীগের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

মহিলা আওয়ামী লীগের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ : আজ ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

Manual5 Ad Code

দিবসটি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।

Manual5 Ad Code

অনুষ্ঠানে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে সংগঠনটি।

Manual3 Ad Code

১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

Manual3 Ad Code

বর্তমানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে সাফিয়া খাতুন এবং সাধারণ সম্পাদক হিসেবে মাহমুদা বেগম দায়িত্ব পালন করছেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ দেশবাসীর কাছে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং নারীর ক্ষমতায়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন।