মব-সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে: সাইফুল হক

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

মব-সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে: সাইফুল হক

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ : যেকোনো চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক।

তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনার যে সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনাকে ভালোভাবে কাজে লাগাতে হবে। জনপ্রত্যাশা অনুযায়ী মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

সভায় কমরেড সাইফুল হক বলেন, নির্বাচনে টাকার খেলা, পেশিশক্তি, প্রশাসনিক ম্যানিপুলেশন ও ধর্মের ব্যবহার রোধ করা যায়নি। নির্বাচন দৃশ্যত শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও ভোটের ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে অনেক আসনের ফলাফল নির্ধারিত হয়েছে। এ কারণে জননন্দিত অনেক প্রার্থী নির্বাচনে জয়ী হতে পারেননি।

Manual3 Ad Code

তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ওপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পিত হয়েছে।

১২ ফেব্রুয়ারির নির্বাচন তারেক রহমানের ওপর এক গণতান্ত্রিক, প্রগতিশীল, বহুত্ববাদী ও অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব প্রদানের দায়িত্ব অর্পণ করেছে। প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতা নিয়ে তিনি এই দায়িত্ব পালন করবেন বলে আশা করি।

Manual3 Ad Code

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আরো বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিদায়কে কেন্দ্র করে অনভিপ্রেত ঘটনাবলী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে ও অপ্রয়োজনীয় বিতর্ক উসকে দিয়েছে। বিতর্কিত পদক্ষেপ ও তৎপরতা থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানাই।

সভায় আরো বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড বহ্নিশিখা জামালী, কমরেড আকবর খান, কমরেড আবু হাসান টিপু, কমরেড আনছার আলী দুলাল কমরেড মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কমরেড মাহমুদ হোসেন, কমরেড রাশিদা বেগম, অ্যাডভোকেট মাহমুদুল করিম টিপু, কমরেড সজীব সরকার, কমরেড সাইফুল ইসলাম, কমরেড মাসুদুর রহমান মাসুদ, কমরেড নির্মল বড়ুয়া মিলন, কমরেড শাহজাহান সিকদার, কমরেড মীর রেজাউল আলম, কমরেড অরবিন্দু বেপারী বিন্দু, কমরেড জসীম রাডি, কমরেড মীর রেজাউল আলম, কমরেড জুই চাকমা, কমরেড ফিরোজ আলী, কমরেড শাহীন আলম, কমরেড আজাদুর রহমান আজাদ, কমরেড জামাল সিকদার, কমরেড আউয়াল মাহমুদ, কমরেড নীলূফার ইয়াসমিন, কমরেড আবু হানিফ প্রমুখ।

Manual1 Ad Code