ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা সিপিআইয়ের

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা সিপিআইয়ের

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | নয়াদিল্লি (ভারত), ২৮ ফেব্রুয়ারি ২০২৬ : মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই)।

Manual6 Ad Code

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দলটির জাতীয় সচিবালয় এক প্রেস বিবৃতিতে এ হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের মৌলিক নীতির “গুরুতর লঙ্ঘন” বলে আখ্যা দেয়।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একতরফা সামরিক পদক্ষেপ পশ্চিম এশিয়া অঞ্চলে অস্থিতিশীলতা আরও বাড়াবে এবং বৃহত্তর ও বিধ্বংসী সংঘাতের ঝুঁকি তৈরি করবে।

সিপিআইয়ের দাবি, ইরানের ওপর এই হামলা একটি বিপজ্জনক কৌশলের অংশ, যার লক্ষ্য সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে দেশটিতে ‘রেজিম চেঞ্জ’ বা শাসন পরিবর্তন চাপিয়ে দেওয়া। এটি সার্বভৌমত্ব ও জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পরিপন্থী বলেও উল্লেখ করা হয়।

Manual8 Ad Code

সিপিআই অবিলম্বে ও নিঃশর্তভাবে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক আগ্রাসন বন্ধের দাবি জানায়। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত জাতিসংঘের প্রতি দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতির আরও অবনতি ঠেকানোর আহ্বান জানানো হয়।

দলটির মতে, এই হামলা অব্যাহত থাকলে পশ্চিম এশিয়াজুড়ে অস্থিরতা, মানবিক সংকট ও ধ্বংসযজ্ঞ আরও তীব্র হবে।

Manual5 Ad Code

প্রেস বিবৃতিতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিও সরাসরি আহ্বান জানানো হয়েছে। সিপিআই বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক ইসরায়েল সফরের পরপরই এ সামরিক আগ্রাসন শুরু হয়েছে—এ অবস্থায় ভারত সরকারের উচিত স্পষ্ট ও দৃঢ় অবস্থান নিয়ে এ হামলার নিন্দা জানানো। আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও আঞ্চলিক শান্তি বিপন্নকারী কোনো পদক্ষেপে ভারত যেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন না দেয়, সে দাবিও জানানো হয়েছে।

Manual6 Ad Code

এছাড়া ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুই দেশের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ স্বার্থ সুরক্ষার বিষয়েও সরকারের প্রতি গুরুত্বারোপ করেছে সিপিআই।