বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২৬

বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০১ মার্চ ২০২৬ : গণগ্রন্থাগার অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়নাধীন ও বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃক পরিচালিত “দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত)” প্রকল্পে বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Manual7 Ad Code

প্রকল্পটির বাস্তবায়ন সহযোগী প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র জানিয়েছে, আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে জুন ২০২৭ পর্যন্ত প্রকল্প মেয়াদে নিয়োগের লক্ষ্যে যোগ্য প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ছকে ই-মেইলের মাধ্যমে আবেদন আহ্বান করা হচ্ছে।

Manual1 Ad Code

বিজ্ঞপ্তি অনুযায়ী মোট পাঁচটি পদে নিয়োগ দেওয়া হবে। পদগুলো হলো—লাইব্রেরি ইনচার্জ, অ্যাকাউন্টস অফিসার, ড্রাইভার (ভারী যান), ড্রাইভার (হালকা যান) এবং ডাটা এন্ট্রি কাম অফিস অ্যাসিস্ট্যান্ট।

লাইব্রেরি ইনচার্জ পদে আবেদনকারীদের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি এবং সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং লাইব্রেরি ব্যবস্থাপনায় ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা আবশ্যক। বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর। নির্বাচিত প্রার্থীদের জেলা-উপজেলায় ভ্রাম্যমাণ লাইব্রেরি পরিচালনা, বইপাঠে উদ্বুদ্ধকরণ, সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনসহ সংশ্লিষ্ট দায়িত্ব পালন করতে হবে।

অ্যাকাউন্টস অফিসার পদে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এমএস ওয়ার্ড, এক্সেল ও অ্যাকাউন্টিং সফটওয়্যারে দক্ষতা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর। এ পদে হিসাব বিবরণী প্রস্তুত, আর্থিক প্রতিবেদন তৈরি ও বাজেট প্রণয়নে তথ্য সরবরাহের দায়িত্ব পালন করতে হবে।

ড্রাইভার (ভারী যান) পদে অষ্টম শ্রেণি পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী এবং ন্যূনতম তিন বছরের অভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর।

ড্রাইভার (হালকা যান) পদে একই যোগ্যতার পাশাপাশি বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। উভয় ক্ষেত্রেই লাইব্রেরি গাড়ি চালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতে হবে।

এছাড়া ডাটা এন্ট্রি কাম অফিস অ্যাসিস্ট্যান্ট পদে স্নাতক ডিগ্রিধারী এবং এমএস ওয়ার্ড ও এক্সেলে পারদর্শী প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। এ পদে দাপ্তরিক কাজ ও ডাটা এন্ট্রির দায়িত্ব পালন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনপত্রের নির্ধারিত ছক বিশ্বসাহিত্য কেন্দ্রের ওয়েবসাইট (www.bskbd.org�) থেকে ডাউনলোড করে পূরণপূর্বক নিজের নামে সংরক্ষণ করে আগামী ৪ মার্চ ২০২৬ তারিখের মধ্যে আবেদনকারীর নিজস্ব ই-মেইল আইডি থেকে kendro.hrm@gmail.com ঠিকানায় পাঠাতে হবে।

Manual8 Ad Code

আবেদনপত্র বাছাই শেষে তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হবে। পরীক্ষার সময় আবেদনপত্রের কপি, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে।

উল্লেখ্য, দেশব্যাপী পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম পরিচালনা করে আসছে বিশ্বসাহিত্য কেন্দ্র। প্রকল্প-সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে পাওয়া যাবে।

Manual8 Ad Code