লাউয়াছড়া বনে এক ঘণ্টা আটকা ছিল কালনী এক্সপ্রেক্স

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৬

লাউয়াছড়া বনে এক ঘণ্টা আটকা ছিল কালনী এক্সপ্রেক্স

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | কমলগঞ্জ (মৌলভীবাজার), ০৭ মার্চ ২০২৬ : ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর ট্রেন ‘কালনী এক্সপ্রেস’ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা ধরে আটকা পড়েছিল।

শনিবার (৭ মার্চ ২০২৬) রাত ৯টার দিকে ট্রেনটি বনের মাঝখানে বিকল হয়ে পড়ায় গভীর অরণ্যে কয়েক শ যাত্রী চরম দুর্ভোগে পড়ে।

Manual3 Ad Code

পরে রাত ১০টায় ট্রেনটি লাউয়াছড়া অতিক্রম করে সিলেটে উদ্দেশে যাত্রা করে। ইদানীং কালনি ট্রেন ঘন ঘন বনে আটকা পড়ার ঘটনা ঘটছে।

Manual2 Ad Code

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি রাত প্রায় ৯টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ছেড়ে ভানুগাছ স্টেশনের উদ্দেশে রওনা হয়। লাউয়াছড়া বনের ভেতরে পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং ট্রেনটি মাঝপথেই থেমে যায়। নির্জন বনের ভেতরে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় নারী ও শিশুসহ সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা আটকা থাকার পর যান্ত্রিকত্রুটি মেরামত করে কালনি ট্রেনটি সিলেটে যাত্রা করে।

Manual8 Ad Code

ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গৌড় প্রসাদ দাস পলাশ জানান, কালনী এক্সপ্রেস ট্রেনটি যান্ত্রিকত্রুটির কারণে রাত ৯টা থেকে লাউয়াছড়া বনের ভেতর আটকে পড়ে। পরে রাত ১০টায় ট্রেনটি সচল হয়ে সিলেটে চলে যায়।

এ সংক্রান্ত আরও সংবাদ