বাংলাদেশ প্রেসক্লাব লক্ষীপুর জেলা শাখার ইফতার মাহফিল

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব লক্ষীপুর জেলা শাখার ইফতার মাহফিল

Manual1 Ad Code

মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর, ১৫ মার্চ ২০২৬ : সাংবাদিকদের পেশাদারি স্বার্থে পরিচালিত সর্ববৃহৎ নিবন্ধিত সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ ২০২৬) বিকেলে শহরের উপশহর দালাল বাজারস্থ আলিফ মিম হাসপাতালের চতুর্থ তলার হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভাস্কর বসুর রায় চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক মো. তোফায়েল আহমেদ।

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার অন্যতম উপদেষ্টা ও বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি শামসুল করিম খোকন, লক্ষ্মীপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফিরোজ আলম, বীর মুক্তিযোদ্ধা মাস্টার মফিজুর রহমান, মিডিয়া ব্যক্তিত্ব লেখক ও সাহিত্যিক আবীর আকাশ এবং সাংবাদিক ফয়সাল কবিরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মো. তোফায়েল আহমেদ বলেন, মুক্তিযুদ্ধে সাংবাদিকদের লেখনী জাতিকে অনুপ্রাণিত করেছিল। সমাজে সন্ত্রাস, দুর্নীতি ও অনিয়ম দূর করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।

Manual2 Ad Code

উপদেষ্টা শামসুল করিম খোকন বলেন, বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার কার্যক্রম পরিচালনায় তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ফিরোজ আলম বলেন, একটি নিবন্ধিত সংগঠন হিসেবে বাংলাদেশ প্রেসক্লাবকে এগিয়ে নিতে হলে সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Manual6 Ad Code

সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল বলেন, বাংলাদেশ প্রেসক্লাব সাংবাদিকদের একটি টেকসই সংগঠন এবং সারাদেশে এর সাত শতাধিক শাখা কমিটি রয়েছে। সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সংগঠনটি কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে।

আলোচনা শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

Manual4 Ad Code