মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কেএম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কেএম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | সালথা-নগরকান্দা (ফরিদপুর), ২১ মার্চ ২০২৬ : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী।

Manual2 Ad Code

২০০৭ সালের এই দিনে (২১ মার্চ) তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন।

Manual4 Ad Code

গণতন্ত্রের সিংহপুরুষ কেএম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বিকেল ৩টায় ফরিদপুর জেলা বিএনপি ও নগরকান্দা-সালথা উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।

Manual6 Ad Code

পবিত্র ঈদুল ফিতরের কারণে এই বছরের স্মরণসভা ও দোয়া মাহফিল আগামী সোমবার (২৩ মার্চ) বিকেল ৩টায় এম এন একাডেমী মাঠে অনুষ্ঠিত হবে।

স্মরণসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু এমপি।
কেএম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রুহের মাগফিরাত কামনা করে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual5 Ad Code

এদিকে শনিবার রাত ১২টার দিকে বাবা স্মৃতিচারণ করে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। পোস্টে তিনি লিখেন, গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ।

আজ আমার বাবা প্রয়াত জননেতা কেএম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন গণমানুষের নেতা, ন্যায় ও গণতন্ত্রের একজন নির্ভীক সৈনিক। তাঁর আদর্শ, সততা ও মানুষের জন্য নিরলস কাজ আমাদের পথচলার প্রেরণা হয়ে আছে এবং থাকবে।
তার মেয়ে হিসেবে তাঁর দেখানো পথেই দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।

আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর সব গুনাহ মাফ করে দিন। আমিন।

এ সংক্রান্ত আরও সংবাদ