প্রতিবন্ধীদের বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে এনডিপি টেকনিক্যাল ইনস্টিটিউট

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৬

প্রতিবন্ধীদের বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে এনডিপি টেকনিক্যাল ইনস্টিটিউট

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার | ঢাকা, ২১ মার্চ ২০২৬ : প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছে এনডিপি টেকনিক্যাল ইনস্টিটিউট।

বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধিভুক্ত Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর আওতায় এবং এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর আর্থিক সহায়তায়, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF)-এর সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

Manual6 Ad Code

এই কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মোবাইল ফোন সার্ভিসিং এবং ফ্যাশন গার্মেন্টস বিষয়ে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রতিটি কোর্সের মেয়াদ ৩ মাস (৩৬০ ঘণ্টা)। আবেদন করতে পারবেন ন্যূনতম অষ্টম শ্রেণি পাস বা সমমান পাস প্রার্থীরা।

Manual3 Ad Code

প্রশিক্ষণের জন্য নির্বাচিত প্রশিক্ষণার্থীদের আবাসন, খাদ্য এবং প্রশিক্ষণ উপকরণ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। এছাড়া প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত নগদ আর্থিক সুবিধা প্রদান করা হবে।

Manual5 Ad Code

সংশ্লিষ্টরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পখাতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। আগ্রহী প্রার্থীদের দ্রুত যোগাযোগ করে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

দক্ষতা অর্জনের মাধ্যমে নিজের ভবিষ্যৎ গড়তে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সংশ্লিষ্টদের আজই যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Manual6 Ad Code