শ্রীমঙ্গলে ‘ইনসেপশন’ সংগঠনের ২য় বার্ষিক সভা ও নতুন কমিটি ঘোষণা

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৬

শ্রীমঙ্গলে ‘ইনসেপশন’ সংগঠনের ২য় বার্ষিক সভা ও নতুন কমিটি ঘোষণা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২২ মার্চ ২০২৬ : দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চা-বাগানের শিক্ষার্থীদের সংগঠন “Inception: A Platform of Medical & University Tea Students”-এর ২য় বার্ষিক সভা ও নবীনবরণ অনুষ্ঠানসহ গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Manual3 Ad Code

শনিবার (২২ মার্চ ২০২৬) চায়ের রাজধানী শ্রীমঙ্গলের মনোরম পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় সমবেত প্রার্থনা সংগীতের মধ্য দিয়ে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল, নার্সিং কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চা-বাগান এলাকার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধনা ভূমিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সুদর্শন শীল। এছাড়া মৌলভীবাজার সদর থানার পুলিশ পরিদর্শক হিরন কুমার বিশ্বাস, সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়—কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোবিন্দ রিকমন এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, চট্টগ্রামের শিক্ষার্থী রূপালি নাইডু।

Manual2 Ad Code

অনুষ্ঠানে সংগঠনটির ৩য় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন গোবিন্দ রিকমন (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), সিনিয়র সহ-সভাপতি মনি মুন্ডা পূর্ণিমা (এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন), সহ-সভাপতি রিপন তাতী (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), সাধারণ সম্পাদক নিশান চৌহান (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), সহ-সাধারণ সম্পাদক বিজয় রাও (ঢাকা বিশ্ববিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক কৃত্য ছত্রী (টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট), কোষাধ্যক্ষ মাখন মুন্ডা (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), সহ-কোষাধ্যক্ষ শান্ত রবিদাস (ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফর বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি) ও স্বরসতী তেলী (এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন), প্রচার সম্পাদক রূপালি নাইডু, উপ-প্রচার সম্পাদক সঙ্গীত রুদ্রপাল (শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়), দপ্তর সম্পাদক নীলাদ্রি দাস (মেট্রোপলিটন ইউনিভার্সিটি) এবং উপ-দপ্তর সম্পাদক রুমা পাল (এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন) নির্বাচিত হয়েছেন।

Manual4 Ad Code

নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামী এক বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন। অনুষ্ঠানে বক্তারা চা-বাগান এলাকার শিক্ষার্থীদের শিক্ষা, নেতৃত্ব ও সামাজিক উন্নয়নে এ ধরনের সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষে সংগঠনের পক্ষ থেকে চা-বাগান এলাকার শিক্ষার্থী ও সচেতন অভিভাবকদের সহযোগিতায় শিক্ষা ও সামাজিক উন্নয়নের এই কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।