ভাষা সৈনিক ও সাবেক সংসদ সদস্য আমেনা আহমেদ আর নেই

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৬

ভাষা সৈনিক ও সাবেক সংসদ সদস্য আমেনা আহমেদ আর নেই

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৮ মার্চ ২০২৬ : ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য আমেনা আহমেদ (৯০) আর নেই।

Manual8 Ad Code

শনিবার (২৮ মার্চ ২০২৬) সকাল ১১টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Manual6 Ad Code

মৃত্যুকালে তিনি একমাত্র কন্যা ও ন্যাপ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি আইভি আহমেদ, রাজনৈতিক সহযোদ্ধা এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Manual4 Ad Code

আমেনা আহমেদ ছিলেন মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা ও ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন কর্তৃক গঠিত বিশেষ গেরিলা বাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা, ন্যাপের প্রয়াত সভাপতি অধ্যাপক কমরেড মোজাফ্ফর আহমেদের সহধর্মিণী।

আমেনা আহমেদ ইডেন কলেজে অধ্যয়নকালে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের প্রভাবশালী নেত্রী এবং ইডেন কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) ছিলেন। পরবর্তীতে ২০০৯ এবং ২০১৪ সালের জাতীয় সংসদে তিনি সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ন্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বর্তমান কার্যকরী কমিটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

ন্যাপ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী ছিদ্দিকুর রহমান জানিয়েছেন, আজ শনিবার বাদ মাগরিব কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন শেষে স্বামী অধ্যাপক মোজাফ্ফর আহমেদের কবরের পাশেই তাঁকে দাফন করা হবে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ