কুষ্টিয়ায় আ. লীগ নেতা শফিকুল ইসলাম আজম গুলিবিদ্ধ

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৬

কুষ্টিয়ায় আ. লীগ নেতা শফিকুল ইসলাম আজম গুলিবিদ্ধ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | কুষ্টিয়া, ২৯ মার্চ ২০২৬ : কুষ্টিয়ার মিরপুরে দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম আজম (৫২) গুরুতর আহত হয়েছেন।

Manual6 Ad Code

রবিবার (২৯ মার্চ ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদরপুর বাজারে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতা আজম উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই এলাকার মৃত আবুল মণ্ডলের ছেলে।

Manual4 Ad Code

গুলিবিদ্ধ শফিকুল ইসলাম আজমকে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

Manual7 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় সদরপুর বাজারে একটি তামাকের গোডাউনে বসে ছিলেন শফিকুল ইসলাম। এ সময় করে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়ে আশপাশের লোকজন ছুটে গিয়ে আজমকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩ রাউন্ড গুলির খোসা, একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

এ সময় সেখান থেকে একটি পরিত্যক্ত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা এই মোটরসাইকেলটি ফেলে গেছেন। তবে কী কারণে আজমকে গুলি করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।