‘ভোরের কাগজ পাঠক ফোরাম’-এর স্মৃতি নিয়ে লিখলেন জহিরুল মিঠু

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬

‘ভোরের কাগজ পাঠক ফোরাম’-এর স্মৃতি নিয়ে লিখলেন জহিরুল মিঠু

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৩ জুন ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নব্বই দশকের মাঝামাঝি সময়ে গড়ে ওঠা তরুণদের পাঠাভ্যাস, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম সংগঠন ‘ভোরের কাগজ পাঠক ফোরাম’-এর স্মৃতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্মরণ করেছেন সংগঠনের সাবেক নেতা, শিক্ষক, সংস্কৃতিকর্মী, লেখক ও কবি জহিরুল ইসলাম মিঠু।

সোশ্যাল মিডিয়া ফেসবুক পোস্টে তিনি পাঠক ফোরামের তৎকালীন কমিটির সদস্যদের স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, কমিটির সঙ্গে যুক্ত থাকা কয়েকজন ইতোমধ্যে প্রয়াত হয়েছেন এবং অন্যরা বর্তমানে বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। দীর্ঘ সময় পর তাঁদের সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তিনি এ স্মৃতিচারণমূলক পোস্ট প্রকাশ করেন।

Manual1 Ad Code

জহিরুল মিঠুর দেওয়া তথ্য অনুযায়ী, শ্রীমঙ্গল ‘ভোরের কাগজ পাঠক ফোরাম’-এর উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন শ্রীমঙ্গল সরকারি বালিকা বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষিকা জ্যোৎস্না গোস্বামী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক আব্দুস সালাম চৌধুরী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের তৎকালীন সভাপতি রাজেন্দ্র প্রসাদ বোনার্জী, সমাজসেবক বিজয় কান্তি ভট্টাচার্য, শিক্ষিকা ও সংস্কৃতিকর্মী আলপনা রায় বেবী এবং ‘ভোরের কাগজ’-এর শ্রীমঙ্গল প্রতিনিধি পার্থ সারথী দেব ধ্রুব।

তৎকালীন কমিটির সভাপতি ছিলেন ধ্রুব ধর। সহ-সভাপতির দায়িত্ব পালন করেন অয়ন চৌধুরী, জহিরুল ইসলাম মিঠু ও মোস্তফা আনোয়ার। সাধারণ সম্পাদক ছিলেন রূপম গুপ্ত এবং সহ-সাধারণ সম্পাদক সঞ্জিত দেব। মহিলা সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করেন গুলশানা রহমান অ্যালেন এবং সহ-মহিলা সম্পাদিকা ছিলেন রেশমা নাহার মাহমুদা।

এ ছাড়া সাংগঠনিক, দপ্তর ও প্রচার সম্পাদক ছিলেন রেজাউর রহমান সবুজ, সহ-সাংগঠনিক সম্পাদক সুশীল বণিক, সহ-দপ্তর ও প্রচার সম্পাদক দীপাল চন্দ্র দেব, অর্থ সম্পাদক শাহরীয়া হায়দার হাসান, সহ-অর্থ সম্পাদক স্বপন কুমার সিং শুভম, শিল্প, সাহিত্য ও সমাজসেবা সম্পাদক বাপ্পাদিত্য চৌধুরী এবং সহ-সম্পাদক দেব দুলাল দত্ত অশোক।

Manual2 Ad Code

কমিটির সদস্যদের মধ্যে ছিলেন বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, ফয়সল শামীম পাভেল, গোপাল সরকার, ঝুমকি সোম, মেসবাহ য়াযাদ, সুদীপ বিশ্বাস, কল্লোল দেব, অদিতি ধর তপা, সুরজিৎ ভট্টাচার্য রাজন ও নীলাঞ্জন ভট্টাচার্য।

স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নব্বই দশকে পাঠক ফোরামগুলো তরুণ প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস, সাহিত্যচর্চা, বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। শ্রীমঙ্গলের ‘ভোরের কাগজ পাঠক ফোরাম’ও সে সময়ের একটি সক্রিয় সংগঠন হিসেবে পরিচিত ছিল।

ফেসবুক পোস্টে জহিরুল মিঠু বলেন, “তখনকার কমিটিতে যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে কয়েকজনকে আমরা হারিয়ে ফেলেছি। আর যাঁরা আছেন, তাঁরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছেন। আজ সবাইকে স্মরণ করলাম এই পোস্টের মাধ্যমে।”

Manual6 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এ স্মৃতিচারণ স্থানীয় সাংস্কৃতিক কর্মী, সাবেক সদস্য ও শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই সংগঠনের পুরোনো দিনের স্মৃতি ও কর্মকাণ্ডের কথা তুলে ধরে মন্তব্য করেছেন।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ