আহমদ গনি চৌধুরী আর নেই

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জুন ৫, ২০২৬

আহমদ গনি চৌধুরী আর নেই

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ফটিকছড়ি (চট্টগ্রাম), ০৫ জুন ২০২৬ : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক সদস্যসচিব কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

Manual3 Ad Code

শুক্রবার (৫ জুন ২০২৬) সকাল ১০টা ৪৩ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual3 Ad Code

আহমদ গনি চৌধুরী স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Manual7 Ad Code

আগামীকাল শনিবার সকাল ১১টায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

আহমদ গনি চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএফইউজে, ডিইউজে, ফটিকছড়ি প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

Manual5 Ad Code