শ্রীমঙ্গলে দুই ব্যক্তিকে সাউথ লন্ডন ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জুন ৫, ২০২৬

শ্রীমঙ্গলে দুই ব্যক্তিকে সাউথ লন্ডন ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৫ জুন ২০২৬ : মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসুস্থ দু’জন ব্যক্তির পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন সাউথ লন্ডন ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে তাদের চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

Manual3 Ad Code

শুক্রবার (৫ জুন ২০২৬) বিকেলে শ্রীমঙ্গল শহরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা তুলে দেওয়া হয়। সংগঠনের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোহিন আহমেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক সাজন মিয়া-এর পক্ষ থেকে সুবিধাভোগীদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেন সংগঠনটির বাংলাদেশের সমন্বয়ক মো. আলফাজ উদ্দিন ও সংগঠনের প্রতিনিধি শাহ জাবের উদ্দিন আহমেদ শাহিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায়, অসুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। দেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র ও চিকিৎসাসেবাবঞ্চিত মানুষের সংখ্যা এখনও উল্লেখযোগ্য। তাদের প্রয়োজনের মুহূর্তে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে শুধু আর্থিক সহায়তাই নয়, মানবিক সাহস ও অনুপ্রেরণাও জোগায়।

সাউথ লন্ডন ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটি দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বিশেষ করে অসহায় ও সংকটাপন্ন মানুষের চিকিৎসা সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা এবং দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমে সংগঠনটির সক্রিয় ভূমিকা রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Manual7 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক ও দৈনিক যুগান্তর-এর প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী। তারা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসীদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Manual1 Ad Code

সহায়তা গ্রহণকারী ব্যক্তিরা সাউথ লন্ডন ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চিকিৎসা ব্যয় বহনে তারা দীর্ঘদিন ধরে নানা সংকটে ছিলেন। এই অনুদান তাদের চিকিৎসা কার্যক্রম চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রবাসী বাংলাদেশিদের এমন মানবিক উদ্যোগ সমাজের অবহেলিত মানুষের জন্য আশার আলো হয়ে উঠতে পারে। সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে ব্যক্তি ও সংগঠনের সমন্বিত প্রচেষ্টা আরও বিস্তৃত হলে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে তা ইতিবাচক প্রভাব ফেলবে।

Manual5 Ad Code