নোয়াখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, জুন ৫, ২০২৬

নোয়াখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | নোয়াখালী, ০৫ জুন ২০২৬ : নোয়াখালী সদর উপজেলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

Manual4 Ad Code

মিছিলের শুরুতে পুলিশ বাধা দিলেও একপর্যায়ে তারা ঘটনাস্থল থেকে সরে যায়।

শুক্রবার (৫ জুন ২০২৬) জুমার নামাজ শেষে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাধের হাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর সদর উপজেলার ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেওয়ার চেষ্টা করে। তবে পুলিশের বাধা উপেক্ষা করেই নেতাকর্মীরা মিছিল নিয়ে অগ্রসর হন এবং বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম চৌধুরী বাবু।

Manual8 Ad Code

জানতে চাইলে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘‘আগে থেকেই টের পেয়ে পুলিশের একাধিক দল সেখানে উপস্থিত ছিল। কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করেই মিছিলটি সামনে এগিয়ে যায়।’’

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ