পৃথিবীকে বদলানোর শক্তিশালী উপায় একটাই—আরও একটু মানুষ হওয়া

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, জুন ৬, ২০২৬

পৃথিবীকে বদলানোর শক্তিশালী উপায় একটাই—আরও একটু মানুষ হওয়া

Manual4 Ad Code

মুনিরা ইউসুফ মেমী |

গতকালের লেখায় আমি শুধু একটা প্রশ্ন রেখেছিলাম—মানবতা কোথায় হারিয়ে যাচ্ছে?

Manual8 Ad Code

উত্তরে অসংখ্য মানুষ লিখেছেন, “প্রতিবাদ শুরু হোক।”

হ্যাঁ, আমিও মনে করি প্রতিবাদ শুরু হোক।

তবে এই প্রতিবাদ কোনো মানুষের বিরুদ্ধে নয়, কোনো মতের বিরুদ্ধে নয়, কোনো দলের বিরুদ্ধে নয়।

এই প্রতিবাদ হোক আমাদের নিজেদের ভেতরের উদাসীনতার বিরুদ্ধে।

প্রতিবাদ হোক সেই অভ্যাসের বিরুদ্ধে, যেখানে আমরা অন্যের কান্না দেখে স্ক্রল করে চলে যাই।
প্রতিবাদ হোক সেই মানসিকতার বিরুদ্ধে, যেখানে মানুষের পরিচয় বড় হয়ে যায়, কিন্তু মানুষটা ছোট হয়ে যায়।
প্রতিবাদ হোক সেই সময়ের বিরুদ্ধে, যেখানে সহানুভূতির চেয়ে প্রদর্শন বেশি, আর ভালোবাসার চেয়ে বিচার বেশি।

আমরা হয়তো পৃথিবী বদলে দিতে পারব না।

কিন্তু একজন মানুষকে সম্মান দিতে পারি।
একজন বিপদে পড়া মানুষের পাশে দাঁড়াতে পারি।
একটি কষ্টের কথা মন দিয়ে শুনতে পারি।
একটি শিশুকে মানবিক হতে শেখাতে পারি।

মানবতা শেখানো যায় না, দেখানো যায়।

Manual3 Ad Code

একজন মানুষ যখন আরেকজন মানুষের কষ্টকে নিজের কষ্টের মতো অনুভব করে, তখনই মানবতার পাঠ শুরু হয়।

বইয়ের পাতায় নয়, মানুষের ব্যবহারে মানবতার আসল শিক্ষা লেখা থাকে।

Manual7 Ad Code

তাই আসুন, প্রতিবাদ শুরু হোক।
চিৎকার দিয়ে নয়, আচরণ দিয়ে।
ঘৃণা দিয়ে নয়, সহমর্মিতা দিয়ে।
বিভাজন দিয়ে নয়, মানবিকতা দিয়ে।

কারণ পৃথিবীকে বদলানোর সবচেয়ে শক্তিশালী উপায় এখনো একটাই—
আরও একটু মানুষ হওয়া।
#
মুনিরা ইউসুফ মেমী
অভিনয়শিল্পী।
Munira Yusuf Memi
6/6/26

Manual8 Ad Code

#munirayusufmemi
#pageviralシ゚
#ProtestForJustice
#mentalwellness
#মানবতা