মৌলভীবাজারে আন্তঃবিভাগ অনূর্ধ্ব-১৬ র‍্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৬

মৌলভীবাজারে আন্তঃবিভাগ অনূর্ধ্ব-১৬ র‍্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ১২ সেপ্টেম্বর ২০২৬ : মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিভাগ অনূর্ধ্ব-১৬ র‍্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৬।

Manual8 Ad Code

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে তাওহীদ ইসলাম দাবা একাডেমির আয়োজনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দাবা মেধা ও মনন বিকাশের অন্যতম মাধ্যম। তরুণ প্রজন্মকে মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি থেকে দূরে রাখতে দাবা চর্চা বাড়ানো প্রয়োজন। এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের ভারপ্রাপ্ত আহ্বায়ক, দৈনিক স্বাধীনতার চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বকশি মিছবাহুর উর রহমান, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জোসেফ আলী চৌধুরী, মো. হেলু মিয়া, মো. মুজিবুর রহমান মজনুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

তাওহীদ ইসলাম দাবা একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক তাওহীদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আয়োজক ও সংশ্লিষ্টরা দাবা চর্চার মাধ্যমে শিশু-কিশোরদের মেধা বিকাশ এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

আন্তঃবিভাগ অনূর্ধ্ব-১৬ র‍্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে অনূর্ধ্ব-১৬ বয়সী দাবাড়ুরা অংশ নেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া খুদে দাবাড়ুদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা।

Manual2 Ad Code

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ