২২ জানুয়ারি প্রগতি লেখক সংঘের পঞ্চম জাতীয় সম্মেলন

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬

২২ জানুয়ারি প্রগতি লেখক সংঘের পঞ্চম জাতীয় সম্মেলন

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬ : আগামী ২২ জানুয়ারি ২০২৭ বাংলাদেশ প্রগতি লেখক সংঘের পঞ্চম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকায় এ সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

Manual4 Ad Code

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় রাজধানীর পল্টনে মুক্তি ভবনের সোমেন-তাজুল পাঠাগারে অনুষ্ঠিত বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বিভিন্ন জেলা থেকে আগত জাতীয় পরিষদের সদস্যরা অংশ নেন।

Manual5 Ad Code

সভা শুরুতে শোক প্রস্তাব পাঠ করা হয়। এরপর প্রয়াতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক কবি দীপঙ্কর গৌতম সম্পাদকের লিখিত প্রতিবেদন, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক সাংগঠনিক প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ দীনবন্ধু দাস আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। পরে কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় পরিষদের সদস্যরা প্রতিবেদনগুলোর ওপর বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং পঞ্চম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি ২০২৭ ঢাকায় সংগঠনের পঞ্চম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ ছাড়া সংগঠনের গঠনতন্ত্রের কয়েকটি ধারা সংশোধনের প্রস্তাব পর্যালোচনার জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি সারা দেশ থেকে গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব আহ্বান করে সেগুলো পর্যালোচনা করবে।

সভায় দেশের প্রতিটি জেলায় সংগঠনের সদস্যদের সদস্যপদ নবায়ন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যেসব জেলায় এখনো জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়নি, সেসব জেলায় দ্রুত সম্মেলন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অল্প সময়ের মধ্যে বাংলাদেশ প্রগতি লেখক সংঘের ঢাকা মহানগর কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের পাশাপাশি পঞ্চম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির নেওয়া কয়েকটি সিদ্ধান্তও অনুমোদন করা হয়। উল্লেখ্য, সম্মেলন প্রস্তুতি কমিটি ইতিমধ্যে একাধিক সভা করেছে। সম্মেলনের সার্বিক প্রস্তুতি ও কার্যক্রম এগিয়ে নিতে কয়েকটি উপপরিষদও গঠন করা হয়েছে।

Manual8 Ad Code

সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, এসব সাংগঠনিক উদ্যোগ ও প্রস্তুতির মধ্য দিয়ে পঞ্চম জাতীয় সম্মেলন সফলভাবে সম্পন্ন হবে এবং দেশের প্রগতিশীল লেখক, সাহিত্যিক, কবি ও সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ