বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন ইন্তেকাল করেছেন

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০

বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন ইন্তেকাল করেছেন

Manual3 Ad Code

ঢাকা, ১২ ডিসেম্বর ২০২০: নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন বাদল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।

Manual7 Ad Code

আজ শনিবার দুপুর সাড়ে ১২ টায় রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Manual7 Ad Code

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন বাদলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ একশোক বিবৃতিতে তিনি মরহুমের পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন বাদলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বিবৃতিতে তিনি মরহুমের পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন বাদলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ