সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. হাসিবুর রহমান স্বপন আর নেই

প্রকাশিত: ৮:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১

সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. হাসিবুর রহমান স্বপন আর নেই

Manual1 Ad Code

ঢাকা, ০২ সেপ্টেম্বর ২০২১: সাবেক শিল্প-উপমন্ত্রী, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাসিবুর রহমান স্বপন আর নেই।

তিনি আজ বৃহস্পতিবার (০২ অাগস্ট ২০২১) তুরস্কের ইস্তাম্বুলের মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
হাসিবুর রহমান স্বপন ১৯৫৬ সালের ১৬ জুন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য নেতাকর্মী, আত্মীয়-পরিজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
স্বপনের ব্যক্তিগত সহকারি উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুর রহমান দিনার জানান, চলতি বছর ফেব্রুয়ারিতে তুরস্কের একটি হাসপাতালে তিনি কিডনি প্রতিস্থাপন করেন। সফল অস্ত্রোপচার শেষে সুস্থ হয়ে ১২ জানুয়ারি দেশে ফিরে আসেন। এ অবস্থায় গত ২৫ জুলাই করোনায় আক্রান্ত হন তিনি। অবস্থার অবনতি হলে গত ২৯ আগস্ট তাকে আবারও তুরস্কে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান।
আগামীকাল ভোর ৫টায় তার মরদেহ বাংলাদেশে আনা হবে। এরপর শাহজাদপুরে নিজ নির্বাচনী এলাকায় জানাজা শেষে দাফন করা হবে বলে জানান ব্যাক্তিগত সহকারি।
হাসিবুর রহমান স্বপন আশির দশকে পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃত্ব দেন। ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র প্রার্থী হিসেবে তৎকালীন সিরাজগঞ্জ-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে আওয়ামী লীগ ঐক্যমতের সরকার গঠনের ডাক দিলে তিনি তাতে যোগ দিয়ে শিল্প উপমন্ত্রীর দায়িত্ব পান। সে সময় বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করলে তিনি আওয়ামী লীগে যোগ দেন।
এরপর ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Manual8 Ad Code

প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ওয়ার্কার্স পার্টির শোক

সাবেক শিল্প-উপমন্ত্রী, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

Manual3 Ad Code

সংসদ উপনেতার শোক

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী একাদশ জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় সংসদ উপনেতা সাবেক শিল্প উপমন্ত্রী ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসিবুর রহমান স্বপনের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

স্পিকারের শোক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য,সাবেক শিল্প উপমন্ত্রী ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. হাসিবুর রহমান স্বপনের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual2 Ad Code

ডেপুটি স্পিকারের শোক

Manual3 Ad Code

এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা মো. হাসিবুর রহমান স্বপন এমপি’র মৃত্যুতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

চিফ হুইপের শোক

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি একাদশ জাতীয় সংসদের ৬৭ সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সৈয়দ অামিরুজ্জামানের শোক

সাবেক শিল্প-উপমন্ত্রী, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান। তাঁর মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক তাপস ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল আহমদ, বাংলাদেশ যুবমৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জামাল মুশরাফিয়া ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অজিত বোনার্জি, বাংলাদেশ নারী মুক্তি সংসদের সৈয়দা তাহমিনা বেগম ও তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর মৌলভীবাজার জেলা যুগ্ম অাহবায়ক অন্তরা ঘোষ।

এ সংক্রান্ত আরও সংবাদ