কিছু বলে গেলে না বাবা!!

প্রকাশিত: ৫:৫৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২২

কিছু বলে গেলে না বাবা!!

Manual6 Ad Code

কাজী গুলশান আরা |

হাসপাতালে ICU তে নেবার আগ মুহূর্তে আমি শুধু ডাকলাম “বাবা তোমাকে নিয়ে যাচ্ছে কিছু বলে যাও।”
ততক্ষনে কথা বলার শক্তি হারিয়েছেন। ডান দিক নাড়ছেন না। বা হাতে সর্বশক্তি দিয়ে ইশারায় ডাকলেন আমাকে, আমি কাছে যেতেই আমাকে এক হাতে বুকে জড়িয়ে নিলেন। কিছু না বলেও কত কিছু যে বলে গেলেন। তখন মনে হয়েছিল বলে গেলেন “আমি ফিরে আসবো সেই পর্যন্ত ভালো থাকিস।”

Manual6 Ad Code

তিন মাস পর আজ মনে হচ্ছে; আসলে বলেছিলেন “ভালো থাকিস, আয়দিন, অর্ব – পুষণ আর মাকে দেখে রাখিস।”

বাবা!!!
মাফ করে দিও, হেরে গেলাম আমি। তোমাকে ফিরে পেলাম না। সময়ও দিতে পারলাম না।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ