নির্বাচনী গণসংযোগে নেমেছেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী কমরেড তাপস ঘোষ

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৩

নির্বাচনী গণসংযোগে নেমেছেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী কমরেড তাপস ঘোষ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ১৮ ডিসেম্বর ২০২৩ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর পরই নির্বাচনী গণসংযোগ ও প্রচারনায় নেমেছেন মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কমরেড তাপস কুমার ঘোষ।

আজ সোমবার (১৮ ডিসেম্বর ২০২৩) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. উর্মি বিনতে সালামের কার্যালয়ে প্রতীক বরাদ্দ করা হয়।

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত কমরেড তাপস কুমার ঘোষ হাতুড়ী প্রতীক পেয়েই বিকাল ৩টা থেকে মৌলভীবাজার শহরের চৌমুহনা, সেন্ট্রাল রোডসহ কয়েকটি এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।

Manual3 Ad Code

এসময় কমরেড তাপস কুমার ঘোষ উপস্থিত জনসাধারণের উদ্দেশে বলেন, “মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলাবাসীর চাহিদা পূরণে সব কাজই করা হবে। এই দুই উপজেলাবাসীই আমার কাজের মূল প্রেরণা। আমি তাদের এ প্রেরণাকে সামনে রেখে এগিয়ে যেতে চাই।”

তিনি বলেন, “বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা সারাজীবন দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন। আমি এ সংগ্রামের উত্তরসূরি হিসাবে বাকি জীবন একইভাবে এই দুই উপজেলাবাসীকে সঙ্গে নিয়ে উন্নয়নের সমতা-ন্যায্যতা প্রতিষ্ঠায় সমৃদ্ধির জন্য কাজ করতে চাই।” এ সময় তিনি সবার দোয়া ও আসন্ন নির্বাচনে হাতুড়ি মার্কায় ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কমরেড সৈয়দ আমিরুজ্জামান, পার্টির জেলা শাখার সদস্য নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কমরেড নজরুল ইসলাম, আবদুল আউয়াল, মো. ফয়েজ, শেখ মো. আবুসাঈদ, রিপন মালাকার, শুভ রঞ্জন চৌধুরী, ফজল মিয়া, ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় কৃষক সমিতি সহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কমরেড সৈয়দ আমিরুজ্জামান উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, “নতুন এক অভিজ্ঞতা ও বাস্তবতা বিবেচনায় নিয়ে কর্মসংস্থানের নিশ্চয়তা, উন্নয়ন সমৃদ্ধি অগ্রযাত্রার স্বল্প ও দীর্ঘ মেয়াদি আর্থসামাজিক টেকসই কর্মসূচি প্রণয়ন ও দ্রুত বাস্তবায়নের রোডম্যাপসহ বৈষম্যহীন ব্যবস্থা প্রবর্তনের জন্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও আন্দোলন-সংগ্রামের নতুন এক দায় নিয়ে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে প্রার্থী দিয়েছে।” এ সময় তিনি সবার সর্বাত্মক সহযোগিতা, দোয়া-আশীর্বাদ ও আসন্ন নির্বাচনে হাতুড়ি মার্কায় সর্বস্তরের জনগণের ভোট প্রার্থনা করেন।

Manual5 Ad Code

Manual1 Ad Code

উল্লেখ্য, পরিবর্তনের নিমিত্তে উন্নয়ন-সমৃদ্ধি গড়ে তোলার প্রত্যয়ে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক কমরেড তাপস কুমার ঘোষ সংসদ সদস্য প্রার্থী হয়েছেন।

 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ