যুক্তরাষ্ট্রে জ্বালানি রপ্তানি কমানোর হুমকি কানাডার

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪

যুক্তরাষ্ট্রে জ্বালানি রপ্তানি কমানোর হুমকি কানাডার

Manual5 Ad Code

কূটনৈতিক প্রতিবেদক | কানাডা, ১২ ডিসেম্বর ২০২৪ : নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডিয়ান পণ্যের ওপর তার প্রতিশ্রুত শুল্ক আরোপ করলে কানাডার বৃহত্তম প্রদেশ যুক্তরাষ্ট্রে জ্বালানি রপ্তানি বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে। অন্টারিওর প্রধানমন্ত্রী বুধবার (১১ ডিসেম্বর ২০২৪) এই কথা বলেছেন।

Manual7 Ad Code

অন্টারিওর প্রধানমন্ত্রী ডগ ফোর্ড প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকের পর এই হুমকি দিয়েছেন। অন্টারিওর প্রধানমন্ত্রী কানাডার টরন্টো থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে।

ট্রাম্প কানাডা এবং মেক্সিকো থেকে আমদানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প উভয় দেশকেই মাদক, অবৈধ অভিবাসী এবং ফেন্টানাইল জাতীয় মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশে ব্যর্থ হওয়ার জন্য অভিযুক্ত করেছেন।

Manual4 Ad Code

ফোর্ড সাংবাদিকদের বলেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রে জ্বালানি সরবরাহ সম্পূর্ণরপে বন্ধ করে দিতে পারি। এমনকি মিশিগান, নিউইয়র্ক রাজ্যে এবং উইসকনসিনেও জ্বালানি রপ্তানি বন্ধ করে দিতে পারি।

ট্রুডো এবং কানাডার প্রাদেশিক ও আঞ্চলিক নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর ডগ ফোর্ড আরো বলেছেন, ‘আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলছি, যদি যুক্তরাষ্ট্র এমনটি করে তখন আমার প্রথম কাজ হবে অন্টারিও এবং কানাডিয়ানদের রক্ষা করা।’

Manual2 Ad Code

ফোর্ডের অফিস বুধবার এএফপি’কে জানিয়েছে,গত বছর অন্টারিও মিনেসোটা, নিউ ইয়র্ক, এবং মিশিগানে ১২ টেরা-ওয়াট বিদ্যুত রপ্তানি করেছিল। যা প্রায় ১৫ লক্ষ বাড়ির জন্য যথেষ্ঠ ছিল।

Manual3 Ad Code