মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৬

মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | খাগড়াছড়ি, ০২ নভেম্বর ২০২৬ : পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা এবং মৃত্যুর পর তাঁকে অসম্মানের প্রতিবাদে খাগড়াছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

সোমবার (২ নভেম্বর ২০২৬) দুপুরে খাগড়াছড়ির শাপলা চত্বরে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে মৃত্যুর পর যেভাবে অসম্মান করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

Manual2 Ad Code

একই সঙ্গে যুদ্ধাপরাধের পক্ষের শক্তির এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান বক্তারা।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি হেমদা রঞ্জন এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মো. শাহ আলম।

এ সংক্রান্ত আরও সংবাদ