ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ কমরেড মহিবুল্লাহ মোড়ল আর নেই

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫

ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ কমরেড মহিবুল্লাহ মোড়ল আর নেই

Manual3 Ad Code

অদিতি আদৃতা সৃষ্টি, বিশেষ প্রতিনিধি | সাতক্ষীরা, ২২ এপ্রিল ২০২৫ : বাংলাদেশের ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য, পার্টির সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ছাত্রমৈত্রী ও যুবমৈত্রীর সাবেক কেন্দ্রীয় নেতা ও তালার ধানদিয়া বেগম খালেদা জিয়া কলেজের অধ্যক্ষ কমরেড মহিবুল্লাহ মোড়ল আর নেই।আজ মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) বিকাল ৪টার সময় ঢাকা ইন্টারন্যাশনাল হাসপাতালে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual2 Ad Code

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও এক পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

Manual5 Ad Code

জেলা ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু জানান, সম্প্রতি অধ্যক্ষ মহিবুল্লাহ মোড়লের দুরারোগ্য ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি আরো জানান, বুধবার সকাল ১০টার সময় তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামে মহিবুল্লাহ মোড়লের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Manual5 Ad Code

অধ্যক্ষ মহিবুল্লাহ মোড়লের মৃত্যুতে ওয়ার্কার্স পাটির পলিট ব্যুরোর সদস্য ও সাবেক এমপি এড.মুস্তফা লুৎফুল্লাহ, জেলা সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Manual7 Ad Code

কমরেড মুহিবুল্লাহ মোড়লের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুর আহমদ বকুল যুক্ত বিবৃতিতে অধ্যক্ষ কমরেড মুহিবুল্লাহ মোড়ল (৫৬) এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

শোক বিবৃতিতে পার্টি নেতৃবৃন্দ বলেন, আজীবন লড়াই সংগ্রামী অধ্যক্ষ কমরেড মুহিবুল্লাহ মোড়ল শোষণহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা ও ছাত্র-যুবদের অধিকার আদায়ের সংগ্রামে নিজেকে নিবেদিত রেখেছিলেন। তার মৃত্যু এ দেশের খেটে খাওয়া মানুষের জন্য এক অপুরণীয় ক্ষতি।

অধ্যক্ষ কমরেড মুহিবুল্লাহ মোড়লের মৃত্যুসংবাদ পেয়ে পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড দীপংকর সাহা দিপু, কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, কমরেড তৌহিদুর রহমান হাসপাতালে দ্রুত ছুটে যান।

নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানান।

কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শোক প্রকাশ

বাংলাদেশের ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য, পার্টির সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ছাত্রমৈত্রী ও যুবমৈত্রীর সাবেক কেন্দ্রীয় নেতা ও তালার ধানদিয়া বেগম খালেদা জিয়া কলেজের অধ্যক্ষ কমরেড মহিবুল্লাহ মোড়লের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।