চলে যাওয়ার ভিড়ে আপনার সাথে আমার সম্পর্কটা থেকে যাক

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫

চলে যাওয়ার ভিড়ে আপনার সাথে আমার সম্পর্কটা থেকে যাক

Manual4 Ad Code

ইয়াতুননেসা রুমা |

আজ আয়শা জাহান নূপুর আপুর জন্মদিন।
স্পষ্ট মনে আছে কিভাবে হয়েছিল এমন মানুষটার সাথে আমার দেখা!
২০১৯ কি ২০, ঢাকা ‘ল’ একাডেমিতে ক্লাস করতে গিয়েছিলাম। আমি ঢোকা মাত্রই একজন মেয়ে আমাকে তার পাশে জায়গা করে দিলেন। বসা মাত্রই কেমন একটা শীতলতা অনুভব হলো। তখনই আপু বললেন—  “তুমি খুব সুন্দর।” কেন জানি আমার ভালো লাগলো! কারণ আমার মনে হয়েছিলো সে আমাকে খুশি করতে না, একথা মুগ্ধতার সাথেই বলেছেন। আমি বললাম আপনিও কিন্তু খুব সুন্দর। অমনি আপু একটা চাপা হাসি দিলেন। আমি বুঝেছিলাম সে সবার থেকে আলাদা। তারপর থেকে তার সাথে সখ্যতা তৈরি হলো।

আপুকে আমার বটগাছ মনে হয়। যার তলে সবাই ছায়া পায়, শীতলতা পায়। কিন্তু সে কারও ছায়া চায় না। হয়তো তার মত কেউ নেই।

Manual7 Ad Code

আপু আমার প্রিয়জন। তার হাসি, কথা, ব্যক্তিত্ব, পেশা, আত্মনির্ভরশীলতা, কঠোরতা- কোমলতা সবকিছুই আমার ভালো লাগে।

Manual8 Ad Code

আবার অন্যদিকে তার মিষ্টি শাসন, পরামর্শ, কিছু ভুলে গেলে মনে করিয়ে দেয়া, মাতৃসুলভ আচরণ, তার গভীরতা, জ্ঞান, লেখালেখি এ-সব-কিছুই আমাকে টানে। এমন একজন মানুষ আমার পাশে খুব দরকার। তাই আপু আমার প্রয়োজন ও।

আপু আপনি খুব ভালো, মায়ের মত ভালো। আপনাকে কখনো হারাতে চাই না। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। চলে যাওয়ার ভিড়ে আপনার সাথে আমার সম্পর্কটা থেকে যাক। চলে তো সবাই যায়।

Manual2 Ad Code

আপনাকে নিয়ে লিখলে বা বললে শেষ হবে না।
অন্তরস্থল থেকে শুভকামনা জানাচ্ছি। সুস্থ সুন্দর দীর্ঘ জীবন হোক আপনার।
নিজের মতো করে বাঁচুন।
শুভ জন্মদিন আপু। ?
#
ইয়াতুননেসা রুমা
সাবেক সহসভাপতি, বাংলাদেশ ছাত্রমৈত্রী, কেন্দ্রীয় কমিটি।
সাবেক রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক, বাংলাদেশ ছাত্রমৈত্রী, কেন্দ্রীয় কমিটি।
সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রমৈত্রী, ঢাকা মহানগর।
সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ