শ্রীমঙ্গলে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫

শ্রীমঙ্গলে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৯ জুলাই ২০২৫ : “কৃষিই সমৃদ্ধি”- এই শ্লোগান ও প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাঁচদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ শুরু হয়েছে।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)-এর আওতায় শ্রীমঙ্গলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে।

মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) দুপুর ১২টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আলাউদ্দিনের সভাপতিত্বে পাঁচদিনব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম প্রমুখ।

এ আগে ফিতা কেটে প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এ বছর মেলায় মোট ১৪টি স্টল অংশগ্রহণ করেছে। স্টলগুলো হচ্ছে কৃষি পণ্য প্রদর্শনী, সার, বীজ, জৈব বালাইনাশক স্টল, উচ্চ মূল্যে ফসল আবাদ, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, উন্নত ব্যবস্হাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, একক ফল বাগান, মিশ্র ফল বাগান, ভাসমান সবজি বাগান, বস্তা বা টিভি পদ্ধতিতে সবজি চাষ, কৃষি প্রযুক্তি গ্রাম স্টল, সর্জন পদ্ধতিতে ফসল আবাদ ও আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী স্টল।

Manual7 Ad Code

কৃষি প্রযুক্তি মেলার মূল উদ্দেশ্য সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা। কৃষকদের নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া।কৃষকদের উৎপাদিত পণ্যের বাজার তৈরি করা। কৃষি বিষয়ক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা।
কৃষি প্রযুক্তি মেলা শ্রীমঙ্গলের কৃষি খাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি কৃষক, কৃষি বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং নীতিনির্ধারকদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করবে, যা কৃষি উন্নয়নের জন্য নতুন পথ উন্মোচন করে।

Manual4 Ad Code

এ সম্পর্কে জানতে চাওয়া হলে এক প্রতিক্রিয়ায় জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নেতা, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, এ ধরনের মেলা আয়োজনের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নকে তরান্বিত করতে কৃষিখাতের ওপর বিশেষ নজরদারির কোন বিকল্প নেই। কৃষির অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে প্রয়োজন কৃষিবান্ধব সুনির্দিষ্ট নীতি ও পরিকল্পনা এবং সেই সকল পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় অর্থের বরাদ্দ।”

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ