দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: মো. ইসলাম উদ্দিন

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৫

দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: মো. ইসলাম উদ্দিন

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১২ আগস্ট ২০২৫ : শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেছেন, “বৈষম্যহীন এক ব্যবস্থা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যুব সমাজের মধ্যে উদার, অসাম্প্রদায়িক, মানবিক ও বৈশ্বিক চেতনা জাগ্রত করতে হবে। তাদের দায়িত্ববান, আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল করে সুসংগঠিত উৎপাদনমুখী শক্তিতে রূপান্তর করতে হবে। উৎপাদনক্ষম ও কর্মপ্রত্যাশী এই যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য।”

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গলে আয়োজিত শপথ পাঠ, আলোচনা সভা ও প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় শ্রীমঙ্গল উপজেলার ৪০ জন যুবক-যুবতীর মধ্যে বায়োগ্যাস বিষয়ে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে, যাতে তারা দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে স্বীয় ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

Manual1 Ad Code

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ দিবসটি উদযাপন করা হয়।

মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) শ্রীমঙ্গল প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. সুয়েব হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার বর্ধন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা রাজু বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, গণমাধ্যম কর্মী ও জনবন্ধু যুব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কমরেড দেওয়ান মাসুকুর রহমান, এমসিডা’র সভাপতি ও গণমাধ্যম কর্মী মিজানুর রহমান এবং ম্যাক বাংলাদেশ এর এস এ হামিদ সহ অসংখ্য তরুণ তরুণীরা।

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্ব, অগ্রগতি” – এই শ্লোগান ও প্রতিপাদ্য নিয়ে একটি র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে মূল আলোচনায় মিলিত হয়। পরে বায়োগ্যাসের উপর প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

 

সুস্থ জাতি গঠনে স্বাস্থ্য খাতে শতকরা ১২ ভাগ বরাদ্দ চাই: ওয়েবিনারে সৈয়দ আমিরুজ্জামান

“আমাদের জনসমষ্টির বিশাল অংশ তরুণ। সারা দুনিয়াতেই তরুণদের কাজে লাগানোর পরিকল্পিতভাবে পদক্ষেপ থাকে, পরিকল্পনা থাকে। বাজেট প্রস্তাবনা থাকে। কিন্তু আমাদের এখানে তা নেই। এক্ষেত্রে তো বলতেই হয়, স্বাস্থ্য খাতের দিকে মনোযোগ থাকার কথা। তরুণদের কাজে লাগানোর কর্ম পরিকল্পনাও আমরা দেখি না। স্বাস্থ্য খাতের অবস্থাতো একেবারেই তথৈবচ। তরুণদের কাজে লাগাতে ও সুস্থ জাতি গঠনের জন্য স্বাস্থ্য খাতে মোট বাজেটের ১২% বরাদ্দ করা দরকার।”

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষ্যে অ্যাডভোকেসি ও গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) কর্তৃক আয়োজিত এক ওয়েবিনারে ইংরেজি দৈনিক ‘দ্য ফিনান্সিয়াল পোস্ট’ ও সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান এসব কথা বলেন।

Manual4 Ad Code

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর সহায়তায় এই অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল তরুণদের সংগঠন বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটি, প্ল্যাটফরম ডক্টরস ফাউন্ডেশন, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন, ইয়ুথ ক্লাব অফ বাংলাদেশ, কাশফুল ফাউন্ডেশন এবং গিভ বাংলাদেশ। এ বছর দিবসটির প্রতিপাদ্য “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত “উচ্চ রক্তচাপ ঝুঁকি ও বাংলাদেশের যুব সমাজ” শীর্ষক এ ওয়েবিনারে মতামত তুলে ধরে বক্তারা বলেছেন, “খাদ্যাভ্যাস, কায়িক পরিশ্রমের অভাব, অনিয়ন্ত্রিত জীবনযাপন ও বায়ুদূষণসহ নানা কারণে দেশের তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগের হার উদ্বেগজনক হারে বাড়ছে। তরুণ প্রজন্মকে এই স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য।”

ওয়েবিনারে ভার্চুয়ালী যুক্ত হন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, ইংরেজি দৈনিক ‘দ্য ফিনান্সিয়াল পোস্ট’ ও সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে নানা শ্রেণি পেশার মানুষ।

ওয়েবিনারে জানানো হয়, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ এবং এর মধ্যে ১৯ শতাংশই অকাল মৃত্যু। এখনই গুরুত্ব দিয়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ না করা হলে দেশের তরুণ জনগোষ্ঠীর মধ্যে এসব রোগের প্রকোপ মারাত্মক আকার ধারন করবে। ফলে, কর্মক্ষম লোকের সংখ্যা কমবে এবং সার্বিকভাবে দেশের স্বাস্থ্য ও অর্থনৈতিক ব্যবস্থার উপর চাপ বৃদ্ধি পাবে। উচ্চ রক্তচাপের প্রকোপ মোকাবেলায় ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে বিনামূল্যে এ রোগের ওষুধ প্রদানের কাজ শুরু হলেও এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশের সকল কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপের ওষুধ নিশ্চিত করা জরুরি।

ওয়েবিনারে স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি)-এর প্রোগ্রাম ম্যানেজার ডা. গীতা রানী দেবী জানান, “উচ্চ রক্তচাপ মোকাবেলায় কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উচ্চ রক্তচাপের ওষুধ প্রদানসহ সরকারের বিভিন্ন কর্মসূচি চলমান আছে। ইতোমধ্যেই কমিউনিটি ক্লিনিক কার্যক্রমের সাথে তরুণদের সম্পৃক্তকরণের কাজ শুরু হয়েছে। স্বাস্থ্যকর অভ্যাস তৈরির মাধ্যমে নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি তরুণদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।”

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো: মারুফ হক খান বলেন, “তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। একটি সুস্থ তরুণ প্রজন্ম গড়ে তুলতে ও উচ্চ রক্তচাপের প্রকোপ কমাতে খাদ্যাভ্যাস ও জীবনাচরণে পরিবর্তন আনতে হবে।”

Manual6 Ad Code

ওয়েবিনারে সভাপতিত্ব করেন প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। ওয়েবিনারটি সঞ্চালনা করেন প্রজ্ঞা’র কোঅর্ডিনেটর সাদিয়া গালিবা প্রভা।

 

এ সংক্রান্ত আরও সংবাদ