সিলেট-ঢাকা ট্রেন লাইনে ট্রেনের তেলেসমাতি

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬

সিলেট-ঢাকা ট্রেন লাইনে ট্রেনের তেলেসমাতি

Manual8 Ad Code

সৈয়দ আবু জাফর সালাউদ্দিন |

সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তীকা এক্সপ্রেস রাত সাড়ে ৭টায় ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। আবার একই ট্রেন উপবন নামে রাত ১০টায় সিলেটের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যায়। আগে রাত ৯টায় ছিল ছেড়ে যাওয়ার সময়। কিন্তু সিডিউল মেইনটেইন না হওয়ায় আরও এক ঘন্টা বৃদ্ধি করা হয়েছে।

Manual4 Ad Code

আজ ১৪ সেপ্টেম্বর সোমবার রাত ১০টায় কমলাপুর এক নাম্বার প্লাটফর্মে এসে দেখা যায় উপবন ট্রেনের ৪টি বগি দাঁড়িয়ে আছে। নেই ইঞ্জিন, পাওয়ার বগি ও অন্যান্য বগি। এর মধ্যে একটি ভিভিআইপি সেলুন বগি আবার লাগানো রয়েছে, আগামীকাল কোন একজন মন্ত্রী যাবেন সিলেট থেকে ঢাকায়। এদিকে প্লাটফর্মে শত শত যাত্রী অসহ্য গরমের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এই লেখা এখন রাত ১০টা ৪৭ মিনিট হচ্ছে। এখনও ট্রেন ছেড়ে যাওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। যদিও দেশের অন্যান্য জেলার উদ্দেশ্যে সঠিক সময় ট্রেন ছেড়ে যাচ্ছে ও আসছে। তাহলে সিলেটবাসীর সাথে এতো বৈষম্য কেন করছে রেল কর্তৃপক্ষ?

Manual6 Ad Code

খোঁজ নিয়ে জানতে পারলাম গতকাল সিডিউল সময় থেকে দেড় ঘন্টা দেরীতে ছেড়ে যায় এই উপবন। এভাবে সিলেট লাইনের সব ট্রেন কোন টাইম সিডিউল মেইনটেইন করতে পারছে না। দেরিতে ছাড়া, রাস্তায় ইঞ্জিন নষ্ট হওয়া এটা যেন রেওয়াছে পরিনত হয়েছে। জনদাবী ছিল সিলেট লাইনে দুটি ট্রেন দেয়ার। কিন্তু যেগুলো রয়েছে সেগুলোই নাই নাই অবস্থা।

সিলেট বিভাগ থেকে বর্তমানে তিনজন কেবিনেট মন্ত্রী রয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী তো অর্ধেক সিলেটি। বিগত দিনে আওয়ামীলীগ আমলে ঢাকা-সিলেট রেললাইনের কোন উন্নয়ন হয় নাই।

Manual4 Ad Code

সুতরাং বর্তমান বিএনপি সরকার ও সিলেট বিভাগের তিনজন মন্ত্রীসহ অন্যান্য সংসদ সদস্যগণের নিকট জনদাবী হচ্ছে সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ অন্যান্য উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে।

Manual6 Ad Code

#
সৈয়দ আবু জাফর সালাউদ্দিন
আহবায়ক, অন্তর্বর্তীকালীন কমিটি
শ্রীমঙ্গল প্রেসক্লাব।
প্রতিনিধি, দৈনিক যুগান্তর।

এ সংক্রান্ত আরও সংবাদ