লাইফ সাপোর্টে ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসু

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৬

লাইফ সাপোর্টে ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসু

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৯ সেপ্টেম্বর ২০২৬ : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

Manual2 Ad Code

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শ্বাসকষ্ট হওয়ায় তাকে মেডিসিন বিভাগ থেকে আইসিইউতে নেওয়া হয়েছিল।

সে রাতেই তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
এর আগে গত সোমবার মধ্যরাতে মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। ফেসবুকে একটি সুইসাইড নোট পোস্ট করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

Manual5 Ad Code

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ জানান, মেঘমল্লার বসুর ফেসবুকে দেওয়া পোস্টটি দেখে তারা তার খোঁজ শুরু করেন।

Manual8 Ad Code

পরে জানতে পারেন, সোহরাওয়ার্দী উদ্যানের গেটে তাকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে চিকিৎসা নিশ্চিত করতে জটিলতা দেখা দিলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার পাকস্থলী ওয়াশ করা হয়।

Manual7 Ad Code

এর আগে ফেসবুকে দেওয়া ওই পোস্টে মেঘমল্লার বসু নিজের বিষাদ, জীবন নিয়ে হতাশা ও ব্যক্তিগত অপরাধবোধের কথা তুলে ধরেন। স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার পাশাপাশি মায়ের প্রতি গভীর অনুতাপ প্রকাশ করেন তিনি। পোস্টে ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গও টেনে আনেন মেঘমল্লার। তার নেওয়া ‘চরম সিদ্ধান্তের’ জন্য কাউকে দায়ী না করার অনুরোধ জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ