শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১০ সেপ্টেম্বর ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের পাজেরো জিপ জব্দ করা হয়েছে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ৮ নম্বর কালীঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা-বাগানসংলগ্ন বিটিআরআই সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্রীমঙ্গল উপজেলার খোশবাস এলাকার ছাদ মিয়ার ছেলে শাহ আলম (৩৮), কুলাউড়া উপজেলার পশ্চিম বিলেরপাড় এলাকার মৃত ইসমাইল আলীর ছেলে সালাউদ্দিন (২৯) এবং শ্রীমঙ্গল উপজেলার শংকরসেনা (শিববাড়ী) এলাকার আবদুর করিমের ছেলে মো. আলী হোসেন (৩৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিটিআরআই সড়কের ভুরভুরিয়া চা-বাগান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি রামদা, একটি লোহার বোল্ট কাটার ও একটি স্টিলের এসএস রড উদ্ধার করা হয়। পাশাপাশি তাঁদের ব্যবহৃত সাদা রঙের পাজেরো জিপটি জব্দ করা হয়।

Manual8 Ad Code

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

Manual4 Ad Code

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

Manual4 Ad Code

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদী হয়ে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা করেছে। এ ঘটনায় জড়িত পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ