তারপর মহিলাকে কীভাবে হেল্প করলেন, জানেন?

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬

তারপর মহিলাকে কীভাবে হেল্প করলেন, জানেন?

Manual5 Ad Code

নাজিম উদ দৌলা |

ভাবতে পারেন, একজন ‘মহান পরোপকারী’ মানুষকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে! পুলিশের কি বিচার-বুদ্ধি বলতে কিছুই নাই?

Manual8 Ad Code

এই লোকটার নাম ফারুক মোল্লা, অত্যন্ত পরোপকারী ব্যক্তি, থাকে মাদারীপুরের শিবচরে। একদিন আদালত চত্বরে তার সাথে পরিচয় হয় শম্পা আক্তার নামে এক মহিলার। মহিলার কোলে একটা এক বছরের ফুটফুটে বাচ্চা। তার স্বামী নাকি কী একটা মামলায় জেলে আছে। মহিলা আদালত প্রাঙ্গণে হন্যে হয়ে ঘুরছে স্বামীকে ছাড়ানোর কোনো উপায় খুঁজে পাওয়ার আশায়। আর ঠিক তখনই তার পরিচয় হয় আমাদের ‘পরোপকারী’ ফারুক সাহেবের সাথে!

আমাদের ফারুক মোল্লা সাহেব ঐ মহিলাকে হেল্প করতে চাইলেন। এজন্যই মহিলাকে নিয়ে গেলেন নিজের এলাকায়। তারপর মহিলাকে কীভাবে হেল্প করলেন, জানেন? তাকে প্রথমে জঙ্গলের ভেতর টেনে নিয়ে গিয়ে রে* করলেন। তারপর শ্বাস রোধ করে মে* ফেললেন। তারপর মহিলার সাথে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেলেন।

এদিকে মহিলার ওই এক বছরের বাচ্চাটা তখন অনবরত কেঁদেই চলেছে! তার খিদে লেগেছে, মায়ের দুধ খাবে বলে কাঁদছে! বাচ্চার কান্নায় যদি মানুষ জড়ো হয়ে যায়, তাই ফারুক সাহেব পরম যত্নে বাচ্চাটাকে কোলে তুলে নিলেন। তারপর সোজা গিয়ে ব্রিজের ওপর থেকে ছুঁড়ে ফেলে দিলেন নদীতে!

Manual6 Ad Code

ভাইরে, দুঃখেও এখন হাসি পায়! একবার শুধু ওই এক বছরের মাসুম বাচ্চাটার জায়গায় নিজের সন্তানের কথা ভেবে দেখেন তো! পেটে অসহ্য ক্ষিধে, মা নেই, আর সেই অবস্থায় তাকে ছুড়ে ফেলা হচ্ছে পানিতে… বুকটা কেঁপে ওঠে না? আমরা আসলে কেমন জাতি হয়ে গেলাম? চারদিকে শুধু নিষ্ঠুরতা আর নির্মমতা। পাপ আর পাপীতে দেশটা ভরে গেছেরে ভাই!

এখন সবচেয়ে বড় ভয়ের জায়গা কোনটা জানেন? ফারুক মোল্লার কি আসলেই কোনো বিচার হবে? মহিলা মারা গেছে, বাচ্চাটা মারা গেছে, স্বামী আছে জেলে। এখন মামলা কে করবে? কে লড়বে মামলা দিনের পর দিন? ফারুক কি আইনের ফাঁক গলে বেরিয়ে এসে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবে?

Manual4 Ad Code

সরকারের কাছে আমার আকুল আবেদন, রাষ্ট্রকে এখানে বাদী হয়ে শক্ত হাতে এই নরপশুর বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমরা চাই না এই মামলা বছরের পর বছর ঝুলে থাকুক। দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই পিশাচের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক!
#

Manual5 Ad Code

নাজিম উদ দৌলা

এ সংক্রান্ত আরও সংবাদ