গুলশানে আ.লীগের মিছিল: পুলিশের লাঠিচার্জ, গ্রেপ্তার ২

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৬

গুলশানে আ.লীগের মিছিল: পুলিশের লাঠিচার্জ, গ্রেপ্তার ২

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ : রাজধানীর গুলশানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের ঝটিকা মিছিল হয়েছে। মিছিল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করার কথাও জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুর রহিম (৪৯) ও মো. আরাফাত (২০)।

Manual7 Ad Code

শুক্রবার দুপুরে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০–২০০ নেতা–কর্মী জড়ো হন। মিছিলের চেষ্টা করেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুইটি রাবার বুলেট ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

Manual5 Ad Code

ওসি আরও বলেন, মিছিলে অংশ নেওয়া দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উত্তরা থেকে গ্রেপ্তার চার

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরা থেকে মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের আরও চার নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা–পুলিশ। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জুনায়েদ মৃধা (১৯), রাকিবুল হাসান (২৩), সাজ্জাদ হোসেন (১৯) ও মো. আব্দুল্লাহ (১৯)।

Manual5 Ad Code

উত্তরা পশ্চিম থানার বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচে সংগঠনের নেতা–কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পরে উত্তরা পশ্চিম থানা–পুলিশের একটি দল সেখানে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে মিছিলের একটি ব্যানার জব্দ করা হয়।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ