রাশেদ খান মেনন রচিত ‘এক জীবন-স্বাধীনতার সূর্যোদয়’ গ্রন্থালোচনা কাল

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২২

রাশেদ খান মেনন রচিত ‘এক জীবন-স্বাধীনতার সূর্যোদয়’ গ্রন্থালোচনা কাল

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৭ নভেম্বর ২০২২ : শিল্প-সাহিত্যের ছোটকাগজ ‘চর্যাপদ’ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন রচিত ‘এক জীবন-স্বাধীনতার সূর্যোদয়’ গ্রন্থ আগামীকাল শুক্রবার (১৮ নভেম্বর ২০২২) বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়, লেকচার থিয়েটার ভবনের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে।
সভায় সভাপতিত্ব করবেন বাংলা এডাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। গ্রন্থটি নিয়ে আলোচনা করবেন দেশবরেণ্য কবি কামাল চৌধুরী, কবি ও সাংবাদিক সোহরাব হাসান এবং প্রাবন্ধিক গবেষক অধ্যাপক মোহাম্মদ আজম।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনে থাকবেন প্রকাশনা প্রতিষ্ঠান ‘বাতিঘর’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আহমদ রাশেদ।

এ সংক্রান্ত আরও সংবাদ