সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২২
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৮ নভেম্বর ২০২২ : শিল্প-সাহিত্যের ছোটকাগজ ‘চর্যাপদ’ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন রচিত ‘এক জীবন-স্বাধীনতার সূর্যোদয়’ গ্রন্থ আজ শুক্রবার (১৮ নভেম্বর ২০২২) বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়, লেকচার থিয়েটার ভবনের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে।
সভায় সভাপতিত্ব করবেন বাংলা এডাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। গ্রন্থটি নিয়ে আলোচনা করবেন দেশবরেণ্য কবি কামাল চৌধুরী, কবি ও সাংবাদিক সোহরাব হাসান এবং প্রাবন্ধিক গবেষক অধ্যাপক মোহাম্মদ আজম।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনে থাকবেন প্রকাশনা প্রতিষ্ঠান ‘বাতিঘর’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আহমদ রাশেদ।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি