সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২২
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৯ নভেম্বর ২০২২ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা’র ৭০ তম জন্মবার্ষিকী ও রাজনৈতিক সংগ্রামের ৫০ বছর উদ্যাপন জাতীয় কমিটি উদ্যোগে সম্মিলন সভা আজ শনিবার (১৯ নভেম্বর ২০২২) বিকাল ৩টায় সেগুনবাগিচাস্থ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে তাঁর বর্ণাঢ্য জীবন ও রাজনৈতিক লড়াই-সংগ্রামের ইতিবৃত্ত নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে দেশের বরেণ্য রাজনীতিবিদ, সংসদ সদস্য, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সামাজিক নেতৃবৃন্দ কমরেড ফজলে হোসেন বাদশা’র জীবন ও কর্মের উপর আলোচনা করবেন।
এছাড়াও এই জননেতার জীবন ও সংগ্রামের ভিত্তিতে এক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. মেসবাহ কামাল।
উক্ত কর্মসূচিতে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করেছেন কমরেড বাদশা’র ৭০ তম জন্মবার্ষিকী ও রাজনৈতিক সংগ্রামের ৫০ বছর উদ্যাপন জাতীয় কমিটির সদস্য সচিব এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি।


সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি