সংগ্রাম আন্দোলনের পথ ধরো জমাবিহীন পেনশন দাবি বাস্তবায়ন করো: মেনন

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৩

সংগ্রাম আন্দোলনের পথ ধরো জমাবিহীন পেনশন দাবি বাস্তবায়ন করো: মেনন

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৯ সেপ্টেম্বর ২০২৩ : “সংগ্রাম আন্দোলনের পথ ধরো জমাবিহীন পেনশন দাবি বাস্তবায়ন করো।”
আজ শনিবার (৯ সেপ্টেম্বরবাং ২০২৩) ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলনে জাতীয় পতাকা উত্তোলন শেষে উদ্বোধকের বক্তৃতায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি এ আহবান জানান।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলনে সংগঠনের পতাকা উত্তোলন করেন সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু।

Manual4 Ad Code

সম্মেলনে উদ্বোধনী বক্তৃতায় কমরেড রাশেদ খান মেনন এমপি বলেন, দেশে সব চেয়ে অবহেলিত এবং দরিদ্র জনগোষ্ঠী খেতমজুর ও শ্রমজীবি মানুষ। অতীতে খেতমজুর ইউনিয়ন নেতা কর্মীরা বহু লড়াই সংগ্রাম করেছেন এবং অনেকেই শহীদ হয়েছেন আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। জুইন্না হরিন পালায় কমরেড আসমত আলী শহীদ হন পরবর্তীতে আমি সেখানে তার কবর জিয়ারত করতে গিয়েছিলাম। ঐ জনসভায় হাজার হাজার শ্রমজীবি মানুষ উপস্থিত হয়ে খাস জমির আন্দোলকে বেগবান করেছিলেন। খেতমজুর এবং কৃষকদের আন্দোলন জোরদার করতে পারলে মৌলবাদ সাম্প্রদায়িকতা রুখা সম্ভব। গ্রামে গ্রামে শ্রমজীবিদের সংগঠিত করতে পারলে ধর্মান্ধতা জঙ্গীবাদ পরাস্ত হবে। খেতমজুরদের নিবন্ধনসহ রেশনিং সার্বজনিন পেনশন দাবি আদায়ে গ্রামে গঞ্জে আন্দোলন গড়ে তুলতে হবে। আজকাল গরিব মানুষদের সঙ্গবদ্ধ করার সংগঠকের খুবই অভাব। খেতমজুর ইউনিয়নের কর্মীদের উদ্বুদ্ধ হয়ে অতীতের মতো লড়াই সংগ্রাম করতে পারলে তাদের অধিকার প্রতিষ্ঠা হবে। আমরাই খেতমজুরদের জন্য জমাবিহীন পেনশনের দাবিতে আন্দোলন গড়ে তুলেছিলাম। আজ সরকারকে ধন্যবাদ তারা সার্বজনীন পেনশন আইন পাশ করেছে যদিও আমরা যেভাবে হতদরিদ্রদের জন্য জামানত বিহীন পেনশনের দাবি সংসদে বারবার তুলে ধরেছি।

Manual5 Ad Code

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির সভাপতি কমরেড আমিনুল ইসলাম গোলাপ, প্রধান বক্তা এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি। আরও বক্তব্য দেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, এ্যাড. নজরুল ইসলাম, বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান ও বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি অতুলন দাস আলো।
সভা পরিচালনা করেন বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু। বিকাল ৩টায় কাউন্সিল অধিবেশ শুরু হয়।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ