বুকের ভেতর শব্দরা মোচড় দেয়

প্রকাশিত: ২:১২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৩

বুকের ভেতর শব্দরা মোচড় দেয়

Manual2 Ad Code

শাহিদা ইসলাম |

কিছু স্মৃতি হৃদয়ে গেঁথে থাকে,
তাকে ভাবতেই সুখ অনুভব হয়,
চলো ফিরে যাই সেই স্মৃতির কাছে।

যেখানে আমি ২৫ তুমি ৩৫ যদিও এটা শুধুই সংখ্যা মাত্র,
মনের বয়স বাড়তে দেই নাই কিছুতেই।

Manual4 Ad Code

মানুষের ধারণা হয়তবা টগবগে যুবক, আর হাস্যময়ী যুবতী চলছে তাঁদের গভীর প্রেম।

Manual8 Ad Code

আমাদের ভাবটা ছিল উদাস
আর ভাবছি না অতশত
কার দৃষ্টি খুঁজছে কাকে
কার হৃদয় কতটা ক্ষত।

Manual2 Ad Code

তুমি রূপের বর্ণনা করতে রাতের চাঁদের সাথে,
দিনের সুর্যের সাথে
আমি শুধুই তাকিয়ে থাকতাম তোমার মুখের দিকে
কি মিষ্টি করে বলতে।

সে কথা হয়নি বলা কখনো
চোখের শান্তি ছিল
হৃদয়ে তৃপ্তি ছিল
যখনই মনে পড়ে
মন সেই আগের মতই দোলে।

বছর পেড়িয়ে বছর আসে
ভুলিনি ক্ষনিকের তরে
অতীতের সেই স্মৃতি গুলো আজও চোখে ভাসে।

Manual4 Ad Code