১৪ দলীয় মহাজোট শরীকদের যে ৩২টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩

১৪ দলীয় মহাজোট শরীকদের যে ৩২টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৩ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক মিত্রদের জন্য ৩২টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে জাতীয় পার্টিকে ২৬টি এবং ১৪ দলের শরিকদের জন্য ৬টি আসন ছাড় দিয়েছে।

এর আগে নারায়ণগঞ্জ-৫ ও কুষ্টিয়া-২ আসন বাকি রেখে ২৯৮ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে আওয়ামী লীগ। এবার এ দুই আসন জোটের শরিক দলের প্রার্থী সেলিম ওসমান ও হাসানুল হক ইনুকে ছেড়ে দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

আজ রোববার (১৭ ডিসেম্বর ২০২৩) বিকেলে আগারগাঁওয়ে ইসি সচিবালয়ের সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

জাতীয় পার্টির জন্য ছেড়ে দেয়া ঠাকুরগাঁও-৩ আসনে হাফিজ উদ্দিন আহমেদ, নীলফামারী-৩ আসনে রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪ আসনে আহসান আদেলুর রহমান, রংপুর-১ আসনে হোসেন মকবুল শাহরিয়ার, রংপুর-৩ আসনে জি এম কাদের, কুড়িগ্রাম-১ আসনে এ কে এম মুস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ আসনে পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা-১ আসনে শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা-২ আসনে মো. আব্দুর রশিদ সরকার, বগুড়া-২ আসনে শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ আসনে মো. নুরুল ইসলাম তালুকদার, সাতক্ষীরা-২ আসনে মো. আশরাফুজ্জামান, পটুয়াখালী-১ আসনে রুহুল আমিন হাওলাদার, বরিশাল-৩ আসনে গোলাম কিবরিয়া টিপু, পিরোজপুর-৩ আসনে মো. মাশরেকুল আজম রবি প্রার্থী হচ্ছেন।

Manual8 Ad Code

এ ছাড়া ময়মনসিংহ-৫ আসনে সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ-৮ আসনে ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-৩ আসনে মো. মুজিবুল হক চুন্নু, মানিকগঞ্জ-১ আসনে জহিরুল আলম রুবেল, ঢাকা-১৮ শেরীফা কাদের, হবিগঞ্জ-১ আসনে মো. আব্দুল মুনিম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আব্দুল হামিদ, ফেনী-৩ আসনে মাসুদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনে আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৮ আসনে সুলেমান আলম শেঠ, নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমান প্রার্থী হচ্ছেন।

Manual5 Ad Code

১৪ দলীয় জোটের শরিকরা যেসব আসন পেলেন:
বগুড়া-৫ আসনে এ কে এম রেজাউল করিম তানসেন (জাসদ), রাজশাহী-২ আসনে ফজলে হোসেন বাদশা (ওয়ার্কার্স পার্টি), কুষ্টিয়া-২ আসনে হাসানুল হক ইনু (জাসদ), বরিশাল-২ আসনে রাশেদ খান মেনন (ওয়ার্কার্স পার্টি), পিরোজপুর-২ আসনে আনোয়ার হোসেন মঞ্জু (জাতীয় পার্টি মঞ্জু) ও লক্ষ্মীপুর-৪ আসনে মোশারফ হোসেন (জাসদ) প্রার্থী হচ্ছেন।

 

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ